চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সীমাবদ্ধতার মাঝেও সফল বিপিএলের আশা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৫ অপরাহ্ণ ২০, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

ক্রিকেটের সবচেয়ে দরকারি প্রযুক্তি ডিআরএস থাকছে না। নেই বিদেশি আম্পায়ারদের উপস্থিতি। বিদেশি তারকা ক্রিকেটারের অংশগ্রহণও হাতেগোনা। আছে করোনার চোখ রাঙানি। নানা সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও সফলভাবে বিপিএল আয়োজনের আশা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শুক্রবার মিরপুরে দুপুর দেড়টায় সাকিব আল হাসানের ফরচুন বরিশাল ও মেহেদী হাসান মিরাজের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে। তার আগে আনুষ্ঠানিকভাবে বিসিবি জানাল টুর্নামেন্টের পৃষ্ঠপোষক কোম্পানির নাম।

মিরপুরের মিডিয়া সেন্টারের সামনে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিসিবি। জানানো হয় বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের অষ্টম আসরে প্রেজেন্টেড বাই বিবিএস কেবলস ও পাওয়ার্ড বাই হিসেবে থাকছে ওয়ালটন গ্রুপ।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বললেন, ‘ডিসিশন রিভিউ সিস্টেম, ডিআরএস কীভাবে রাখা যায় সে ব্যাপারে আমরা সবধরনের পদক্ষেপই গ্রহণ করেছিলাম। আমাদের প্রোডাকশন টিম, আইসিসির যারা প্রোডাকশনে কাজ করে তাদের সঙ্গে যোগাযোগ করেছি। কিন্তু পরিস্থিতির কথা আগেও বলেছি। যাদের সঙ্গে যোগাযোগ করেছি তারা বলেছে সর্বমোট জনবলের ৫০ শতাংশ তারা কাজে লাগাতে পারছে।’

‘টেকনোলজি আছে কিন্তু জনবল সংকট রয়েছে। সীমাবদ্ধ জনবল দিয়েই তারা যতটা সম্ভব হক-আই পরিচালনা করছে। তারা একটা পলিসি নিয়েছে, যে দেশে কাজ করছে বা যে টেরিটরিতে আছে, সে টেরিটরিতেই করছে। আমাদের বিপিএল নিয়ে কিছুটা অনিশ্চয়তা ছিল। বর্তমান পরিস্থিতিতে আমরা করতে পারব কী পারব না এ কারণে হয়ত এই সুবিধাটা (ডিআরএস) আমরা কাজে লাগাতে পারিনি।’

বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক বললেন, ‘করোনা পরিস্থিতিতে যেকোনো কাজ করাই কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। প্রতিদিন ঘর থেকে বের হওয়াই চ্যালেঞ্জ। করোনা পরিস্থিতিটা একটু স্বাভাবিক হয়ে আসছিল। এরমধ্যে ওমিক্রন চলে আসাতে করোনা পরিস্থিতি আসলে ভালো না। এটা একটা বিরাট চ্যালেঞ্জ।’

Reneta

‘এর আগে বিপিএল করেছি, প্রেসিডেন্টস কাপ করেছি, প্রিমিয়ার লিগ করলাম। চ্যালেঞ্জ থাকবেই। সবাই মিলে যাতে ভালো মতো খেলোয়াড়, আম্পায়ার, সাপোর্ট স্টাফ, কোচিং স্টাফ, বিসিবির কর্মচারী, আমরা যারা দায়িত্বে আছি, সাংবাদিক, সবাই মিলে এই টুর্নামেন্টের সাফল্যের সঙ্গে জড়িত। আমরা অতীতে টুর্নামেন্টগুলো যেভাবে সফল করতে পেরেছি, আশা করি এবারও করতে পারব। তবে বর্তমান পরিস্থিতিতে এটা আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টাইটেল ও গ্রাউন্ড রাইটস হোল্ডার ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়ামের খন্দকার আলমগীর, বিবিএস কেবলসের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার ও ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ বদরুল হাসান, ওয়ালটন গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর উদয় হাকিম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিআরএসবঙ্গবন্ধু বিপিএল-২০২২বিসিবিমল্লিকলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

পাহাড়ি ঢলে রাঙামাটি-বান্দরবান সড়কের সেতু ধস, যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ১১, ২০২৬

জুবাইদা রহমানের স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের সঙ্গে সেলফি

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনার জয়ের সঙ্গে শিরোপা ধরে রাখার সম্ভাবনাও জানাল সুপারকম্পিউটার

জুলাই ১১, ২০২৬

মার্কিন নাগরিকদের স্বাগত জানাবে চীন: চীন মুখপাত্র

জুলাই ১১, ২০২৬

বিয়ের আসরে খাসির মাংসের বদলে মুরগি, সংঘর্ষে আহত ১২

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT