জনপদ

সিসিটিভির আওতায় এসএসসি পরীক্ষা কেন্দ্র

সিসিটিভির আওতায় এসএসসি পরীক্ষা কেন্দ্র

যশোর শিক্ষাবোর্ডের কয়েকটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। এতে পরীক্ষার হলে মনিটরিং যেমন সহজ হচ্ছে তেমনি নিশ্চিত হচ্ছে স্বচ্ছতা। যশোর শিক্ষাবোর্ডের সব পরীক্ষা কেন্দ্রকে সিসিটিভির আওতায় নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গত ১ ফেব্রুয়ারি থেকে সারাদেশে পরীক্ষা শুরুর পর থেকেই প্রশ্নপত্র ফাঁস নিয়ে চলছে সমালোচনা। এরমধ্যে দেশের প্রথম ডিজিটাল জেলা যশোরের বেশ কয়েকটি স্কুলে শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে ক্লোজসার্কিট ক্যামেরার আওতায়। এতে এক জাগায় বসে প্রতিটি হলে মনিটরিং করা সম্ভব হচ্ছে।

শিক্ষার্থী ও শিক্ষকরাও জানেন তারা সিসিটিভির আওতায়। সে কারণে সচেতন সবাই। শিক্ষাবোর্ডের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরাও।

আগামীতে সব পরীক্ষা কেন্দ্র সিসিটিভির আওতায় আনার কথা জানিয়েছেন শিক্ষা কর্মকর্তারা।
এবারের এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডে ২৬৯টি কেন্দ্রে পরিক্ষার্থী ১ লাখ ৮৩ হাজার ৫৬ জন।

আকরামুজ্জামানের পাঠানো তথ্য ও ভিডিওচিত্র নিয়ে সাদিয়া ওমরের ভিডিও রিপোর্ট:

বিষয়:এসএসসি পরীক্ষা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…