চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমায় ৮৬ লাখ খরচ করে ১ টাকাও হাতে পাননি সেই নিপা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৪ অপরাহ্ণ ১৯, মে ২০২২
বিনোদন
A A

ঈদে শাকিব খানের ‘গলুই’, ‘বিদ্রোহী’ ও সিয়ামের ‘শান’-এর সঙ্গে মুক্তি পেয়েছিল ‘বড্ড ভালোবাসি’ নামে আরও এক সিনেমা। মুক্তির প্রায় দুই সপ্তাহ মধ্যে অন্যান্য সিনেমাগুলো যেখানে লাভ-লোকসানের হিসেব কষছে, সেখানে ‘বড্ড ভালোবাসি’ সিনেমাটির প্রযোজক ও নায়িকা নিপা রোজ জানালেন, ‘তিনি তার সিনেমা থেকে এখনও পর্যন্ত একটি টাকাও ফেরত পাননি’।

বৃহস্পতিবার বিকেলে চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে চিত্রনায়িকা নিপা রোজ বলেন, ঈদে মাত্র তিনটি সিনেমা হলে মুক্তি দিয়েছিলাম ‘বড্ড ভালোবাসি’। যদি বেশি সিনেমা হলে মুক্তি দিতে পারতাম, তাহলে হয়তো লাভের মুখ না দেখলেও কিছু টাকা ফেরত পেতাম।

তিনি বলেন, ছয়মাস আগে থেকে ঈদে মুক্তির জন্য সবকিছু চূড়ান্ত করে রেখেছিলাম। শেষ সময় আমি পলিটিক্সে পড়ি।

নিপা বলেন, যারা ‘বড্ড ভালোবাসি’ পরিবেশনা করার কথা দিয়েছিল, তারা ঈদের আগে সরে যায়। আগে থেকে বুকিং করা লাগতো। এগুলো কিছুই আমি জানতাম না। পরে প্রলোভন দেখিয়ে ঈদের পর মুক্তি দিতে বলে। কিন্তু প্রযোজক সমিতির নির্বাচন করবো বলে আমি ঈদেই মুক্তি দেই। এখন বুঝি মানুষকে বিশ্বাস করে ঠকেছি। আমার নিজের চেষ্টা ছিল বলেই সিনেমাটি শেষ পর্যন্ত মুক্তি দিতে পেরেছি এবং নায়িকা হওয়ার স্বপ্ন পূরণ হয়েছে।

ছোট থেকে নায়িকা হওয়ার পোকা ঢুকেছিল সুলতানা রোজ নিপার মাথায়। তিনি ছিলেন সালমান শাহর অন্ধ ভক্ত। সেই সময় থেকে চেষ্টা করতেন কীভাবে নায়িকা হওয়া যায়। আট থেকে দশটি সিনেমাতে কাজের সুযোগ পেলেও তার কোনো সিনেমাই আলোর মুখ দেখেনি। হতাশায় পড়েন। জেদ করে পৈতৃক সম্পত্তি বিক্রি করে নিজেই লগ্নী করে ‘বড্ড ভালোবাসি’ সিনেমাটি বানান।

পরিবার থেকে কোনোভাবেই টাকা দিচ্ছিল না বিধায় নিপা আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তার কথা, সুইসাইড করতে গিয়েছিলাম। যখন আইসিইউ-তে ভর্তি, তখন পরিবার থেকে জমি বিক্রি করে টাকা দিতে সম্মতি হয়। পরে ‘বড্ড ভালোবাসি’ সিনেমাটি বানাই।

Reneta

ব্যবসায়িকভাবে বিপর্যয়ের মুখে পড়লেও নিপার নায়িকা হওয়ার স্বপ্নটি পূরণ হয়েছে বলে জানান। এখন তিনি চাইছেন এই সিনেমাটি যেন সিনেমা হলে চালানো হয়। তিনি বলেন, প্রযোজক ও সিনেমা হল মালিকদের কাছে অনুরোধ জানাই আমার এত সাধনার ফসল হলো এই সিনেমা। যদি সবাই সহযোগিতা করে আমার ছবিটি হলে চালায় এবং দর্শক যদি দেখে তাহলে হয়তো কিছু টাকা ফেরত পাবো। তবে মুক্তির দুই সপ্তাহ ছাড়ালেও এখনও কোনো টাকা পাইনি।

সুলতানা রোজ নিপা বলেন, অনেক দর্শক আমাকে ফেসবুক বা ইনবক্সে জানায় তারা আমার এসব ঘটনা জেনে সিনেমাটি দেখতে চায়। কিন্তু সিনেমা হলে না চলায় দেখতে পারছে না। তাই আমি চাই, আমার সিনেমাটি সবাই তাদের সিনেমা হলে চালাক। মানুষ দেখুক আমার কষ্ট স্বার্থক হোক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদের ছবিগলুইনিপাবড্ড ভালোবাসিবিদ্রোহীলিড বিনোদনসিনেমাসুলতানা রোজ নিপা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT