বিনোদন

সিনেমায় আসছে মাইকেল জ্যাকসনের জীবন

নাচের পারফরম্যান্সে একজন মহিলা শিল্পী, উজ্জ্বল পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন মহিলা শিল্পী নাচের পারফরম্যান্স করছেন, উজ্জ্বল পোশাক ও সুন্দর অভিব্যক্তি সহ।. Channel i News – চ্যানেল আই নিউজ

গেল কয়েক বছর ধরেই শোনা যাচ্ছিলো ‘কিং অব পপ’ মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে নির্মাণ হবে সিনেমা। যার আনুষ্ঠানিক ঘোষণার কথা জানা গেল সোমবার (৭ ফেব্রুয়ারি)।

হলিউডভিত্তিক সংবাদ মাধ্যম ডেডলাইন জানিয়েছে, ‘বোহেমিয়ান র‌্যাপসোডি’র প্রযোজক গ্রাহাম কিং এর হাত ধরে পর্দায় আসতে চলেছে মাইকেল জ্যাকসনের জীবন। সিনেমার নাম ‘মাইকেল’। এর চিত্রনাট্য তৈরি করছেন জন লোগান।

চলচ্চিত্রটি বিশ্বব্যাপী প্রদর্শনের দায়িত্ব নিচ্ছে লায়ন্সগেট মোশন পিকচার।

প্রযোজক গ্রাহাম কিংয়ের সাথে পরিচয় ছিলো মাইকেল জ্যাকসন ও তার পরিবারের। আশির দশকেই মাইকেলকে নিয়ে সিনেমা নির্মাণের অনুমতিও নাকি চেয়েছিলে তিনি। শেষ পর্যন্ত পর্দায় আসছে, এটি নিয়ে বেশ উত্তেজীত এই অস্কারজয়ী প্রযোজক।

চিত্রনাট্য নিয়ে আগাম কিছু না বললেও গ্রাহাম ও লোগান জানিয়েছেন, চিত্রনাট্যে মাইকেলের মনস্তাত্ত্বিক দিকগুলোতেই আলো ফেলবেন তারা। তার ট্রেডমার্ক পারফরম্যান্স ও পর্দার পেছনের ঘটনা দেখারও সুযোগ পাবেন দর্শক।

তবে ‘মাইকেল’ এর চরিত্রে কে অভিনয় করবেন, কিংবা চলচ্চিত্রটি নির্মাণের দায়িত্বে কে থাকবেন, এ বিষয়ে এখনও কিছু জানাননি গ্রাহাম।

বিষয়:গান জীবনী বায়োপিক মাইকেল মাইকেল জ্যাকসন সংগীত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…