চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেপ্লেক্সে নেই, ১৩ হলে চলছে ‘মিশন এক্সট্রিম’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৭ অপরাহ্ণ ১৭, ডিসেম্বর ২০২১
বিনোদন
A A

বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে ৩ ডিসেম্বর দেশব্যাপী ৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিলো আরিফিন শুভ অভিনীত ‘মিশন এক্সট্রিম’। প্রথম ও দ্বিতীয় সপ্তাহে চলার পর তৃতীয় সপ্তাহে ছবিটি চলছে ১৩ প্রেক্ষাগৃহে। এমনটাই জানালো প্রযোজনা প্রতিষ্ঠান কপ ক্রিয়েশন।

সিনেপ্লেক্স কর্তৃপক্ষের বরাতে কপ ক্রিয়েশন জানায়, টেকিনিক্যাল কারণে এ সপ্তাহে সিনেপ্লেক্সের কোন শাখায় ‘মিশন এক্সট্রিম’ চলবে না। তবে, পরবর্তী সপ্তাহ থেকে প্রতিটি শাখায় নিয়মিতভাবে চলবে।

১৩ প্রেক্ষাগৃহের মধ্যে গোপালগঞ্জের চিত্রবাণী সিনেমা হলও রয়েছে, যেখানে শুক্রবার প্রথমবারের মতো ‘মিশন এক্সট্রিম’ চলছে। এছাড়া বাকি ১২টি প্রেক্ষাগৃহ গুলো হলো: ব্লকবাস্টার সিনেমাস ( যমুনা ফিউচার পার্ক, ঢাকা), শ্যামলী সিনেমা হল (ঢাকা), গুলশান (নারায়ণগঞ্জ), মধুবন সিনেপ্লেক্স (বগুড়া), মম ইন (বগুড়া), শাপলা (রংপুর), পূরবী (ময়মনসিংহ), রূপকথা (পাবনা), শঙখ (খুলনা), চিত্রালী (খুলনা), তুলি (নাভারণ, যশোর), রাজ (কুলিয়ারচর)।

পুলিশ অ্যাকশন থ্রিলারটি সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমদ। এর কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন আরিফিন শুভ। এছাড়াও আছেন তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা ও সুমিত সেনগুপ্ত।

কপ ক্রিয়েশনের ব্যানারে নির্মিত সিনেমাটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ যাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, সুদীপ বিশ্বাস দীপ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমাম, সৈয়দ নাজমুস সাকিব সহ অনেকে।

‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ‘সিটিটিসি’র কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত। গল্প ও চিত্রনাট্য লিখেছেন পুলিশ সুপার সানী সানোয়ার নিজেই। সিনেমাটির সহযোগী প্রযোজক হিসেবে রয়েছে মাইম মাল্টিমিডিয়া ও ঢাকা ডিটেকটিভ ক্লাব।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়আরিফিন শুভআরেফ সৈয়দইরেশ যাকেরএহসানুল রহমানজান্নাতুল ফেরদৌস ঐশীতাসকিন রহমানদীপু ইমামফজলুর রহমান বাবুমনোজ প্রামাণিকমাজনুন মিজানমিশন এক্সট্রিমরাইসুল ইসলাম আসাদরাশেদ মামুন অপুশতাব্দী ওয়াদুদসাদিয়া নাবিলাসিনেমাসুদীপ বিশ্বাস দীপসুমিত সেনগুপ্ত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘পাকিস্তানের বিপক্ষে জয় ভালো লাগবেই’

পরবর্তী

শিশুদের বই উৎসব যেন ম্লান না হয়

পরবর্তী

শিশুদের বই উৎসব যেন ম্লান না হয়

নির্যাতনের শিকার হয়েছেন ফারিয়া, জবাবে যা বললেন সাবেক স্বামী

সর্বশেষ

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

জুলাই ২০, ২০২৬

যেসব প্রক্রিয়াজাত খাবার প্রায় প্রতিদিন খাচ্ছেন, সেসবেই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি

জুলাই ২০, ২০২৬

একই সময়ে ছেলে ও মেয়েদের বিশ্বকাপ জেতা একমাত্র দেশ স্পেন

জুলাই ২০, ২০২৬

গলা ধাক্কা দিয়ে ম্যাচ শেষ হওয়ার পর লাল কার্ড দেখেছেন পারেদেস

জুলাই ২০, ২০২৬

প্রিজারভেটিভে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের আশঙ্কা: সতর্ক করলেন ফরাসি গবেষকরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT