ক্রিকেট

সিদ্ধান্ত পরিবর্তন, নির্বাচন করছেন না সাকিব

সিদ্ধান্ত পরিবর্তন, নির্বাচন করছেন না সাকিব

নির্বাচন করার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছেন সাকিব আল হাসান। রোববার তার আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনতে যাওয়ার কথা থাকলেও এবারের নির্বাচনে তিনি আর প্রার্থী হচ্ছে না।

শনিবার সকাল থেকেই বড় খবর ছিল আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনছেন মাশরাফী বিন মোর্ত্তজা ও সাকিব আল হাসান। মাশরাফী নড়াইল-২ ও সাকিব মাগুরা-১ থেকে নির্বাচনে প্রার্থী হতে আওয়ামী লীগের ফরম কেনার কথা ছিল।

মনোনয়ন ফরম কেনার কথা থাকলেও রাতে দিকেই সিদ্ধান্ত পাল্টে ফেলেন সাকিব। তবে কেন তার এই মত বদল। সে বিষয়ে কিছু জানা যায়নি। সংবাদ মাধ্যমকে তিনি শুধু বলেছেন, ‘‘আমি সিদ্ধান্ত পরিবর্তন করেছি। নির্বাচন করব না।’

গত ২৯ মে একনেকের এক সভা শেষে এই দুই তারকা রাজনীতিতে আসতে পারেন বলে জানিয়েছিলেন মোস্তাফা কামাল। পরিকল্পনামন্ত্রী সেসময় বলেছিলেন, ‘ভবিষ্যতে মাশরাফী নির্বাচন করবে। এটা শিওর। ও (মাশরাফী) ভালো মানুষ। তাকে ভোট দেবেন।’

তিনি জানিয়েছিলেন, ‘সাকিবও আসতে পারে। তবে তার সম্ভাবনা কম, সে তো খেলছে।’

সাকিব মত পাল্টালেও মাশরাফী রোববারই মনোনয়ন কিনতে যাওয়ার কথা। বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক নিজ এলাকায় ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’ নামের এক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন করে বেশ কিছুদিন থেকেই কাজ করে যাচ্ছিলেন। এবার সরাসরি রাজনীতিতে আসার গুঞ্জন তার।

বিষয়:সাকিব আল হাসান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…