ফুটবল

সিটিকে টপকে এফ এ কাপের ফাইনালে লিভারপুল

লিভারপুলের ফুটবল দল গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লিভারপুলের ফুটবল দল গোলের পর উল্লাস করছে, দর্শকরা আনন্দে ভাসছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রথমার্ধেই তিন গোল লিভারপুলের। তবুও লড়াই ছাড়ল না ম্যানসিটি। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে গ্রিলিশের গোল ম্যাচে ফেরার অনুপ্রেরণাও যোগাচ্ছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি তাতে। ম্যাচের অতিরিক্ত বোর্নার্ডো সিলভার গোল শুধু ব্যবধানই কমিয়েছে। অনবদ্য জয়ে এফ এ কাপের ফাইনাল নিশ্চিত করল জার্গেন ক্লপের শিষ্যরা।

শনিবার রাতে ওয়েম্বলি স্টেডিয়ামের সেমিফাইনালে ম্যানচেস্টার সিটিকে ৩-২ গোলে হারিয়েছে লিভারপুল। দ্য রেডদের হয়ে জোড়া গোল করেছেন সেনেগাল তারকা সাদিও মানে।

ম্যাচের শুরু থেকেই সিটির রক্ষণভাগকে চাপে রেখেছে সালাহ-মানেরা। নবম মিনিটে কাঙ্ক্ষিত গোলও পেয়ে যায় জার্গেন ক্লপের শিষ্যরা। রবার্টসনের বাড়ানো বলে থেকে জালে বল জড়ান ইব্রাহিমা। ১৭ তম মিনিটে সিটি গোলরক্ষকের ভুলকে কাজে লাগিয়ে ব্যবধান দ্বিগুণ করেন মানে।

৪৫ তম মিনিটে থিয়েগোর পাস থেকে আবারও গোল করেন মানে। ৩ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে লিভারপুল।

৩ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে আক্রমনের ধার বাড়ায় সিটি। ৪৭তম মিনিটে গ্রিলিশের গোলে ম্যাচে ফেরার আভাস দেয় সিটিজেনরা। ৫৫তম মিনিটে জেসাসের শট ফিরিয়ে দেন অ্যালিসন।

৭০ তম মিনিটে আবারও সুযোগ পায় ম্যানসিটি। কিন্তু এবারও অ্যালিসনের দেয়াল ভাঙতে পারেননি জেসাস। অতিরিক্ত সময়ে বোর্নার্ডো সিলভার গোলে ব্যবধান কমায় সিটি। এরপর দুটি সুযোগ পেলেও জালে বল জড়াতে পারেননি সিটিজেনরা। ৩-২ গোলে হেরে মাঠ ছাড়ে গার্দিওলার শিষ্যরা।

বিষয়:এফ এ কাপ মানে ম্যানসিটি লিভারপুল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…