স্বাস্থ্য

সিগারেটের চেয়েও বেশি ক্ষতিকর হুক্কা

হুক্কা

ভাবছেন সিগারেট তো আর খাচ্ছি না, তার বদলে ফলের স্বাদযুক্ত হুক্কা খাচ্ছি; তাতে তো কমই ক্ষতি করছি শরীরের। কিন্তু না, আপনি পুরোপুরি ভুল ভাবছেন। আসলে হুক্কা সিগারেটের চেয়েও বেশি ক্ষতিকর।

লস অ্যাঞ্জেলসের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার একটি গবেষণা শেষ পর্যন্ত সমাধান টানছে সিগারেট আর হুক্কার এই বিতর্কের।

ওই গবেষণায় বলা হয়েছে, যদি কেউ টানা ৩০ মিনিট হুক্কা টানেন, তাহলে সেটা তার কার্ডিওভাসকুলার ঝুঁকির মাত্রাকে আরো বাড়িয়ে দেবে। আর এই ঝুঁকির মাত্রা সিগারেট খাওয়ার কারণে তৈরি হওয়া ঝুঁকির মতোই।

গবেষকরা আরো দেখেন, একবার হুক্কা টানলে সেটা প্রতি মিনিটে অন্তত ১৬ বার হৃদস্পন্দন বাড়ায়। এতে রক্তচাপও বাড়ে এবং ধমনীর কঠোর হওয়ার প্রবণতা বাড়ায়। যা, হার্টঅ্যাটাকের জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ বিষয়।

এর আগে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের পরিচালিত একটি গবেষণা বলে, একটি সাধারণ হুক্কা খাওয়ার সময়ে যে পরিমাণ ধোঁয়া টানা হয় তা ২০টি সিগারেট খাওয়ার সমান।  ৪০-৭৫ মিলিমিটারের একটি সিগারেটে একজন ধূমপায়ী ৮-১২টি টান দেয়। আর তার ব্যাপ্তি ৫ থেকে ৭ মিনিট।

সেক্ষেত্রে হুক্কা টানা হয় টানা ৩০-৬০ মিনিট ধরে। এমনকি কখনো কখনো তার চেয়েও বেশি সময়। এর মানে সেখানে অন্তত ১ লিটার ধোঁয়া টানা হয়। যা প্রায় ১০০টি সিগারেটের সমান।

তাই, যারা ভাবছেন সিগারেটের তুলনায় হুক্কা নিরাপদ সমাধান; তারা ভুল ভাবছেন। সুতরাং সাবধান হওয়ার এখনই সময়।

বিষয়:ক্ষতিকর সিগারেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…