চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালাকে নিয়ে নিখোঁজ প্লেনের খোঁজ মিলেছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৯ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

ইংলিশ লিগের আর্জেন্টাইন ফুটবলার এমিলিয়ানো সালাকে নিয়ে নিখোঁজ হয়ে যাওয়া সেই প্রাইভেট প্লেনের ধ্বংসাবশেষের খোঁজ মিলেছে। ধারণা করা হচ্ছে, সালা ও প্লেনটির পাইলট বেঁচে নেই।

ফ্রান্স ও ইংল্যান্ডকে আলাদা করা এবং উত্তর সাগরকে আটলান্টিক মহাসাগরে মিলিত করা ইংলিশ চ্যানেলে দু’সপ্তাহ নিখোঁজ থাকার পর রোববার প্লেনটির ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়। সালার পরিবারের অর্থায়নে নিয়োজিত অনুসন্ধানকারী দলের এক বার্তায় এ কথা জানানো হয়েছে। ব্রিটিশ এয়ার অ্যাক্সিডেন্টস ইনভেস্টিগেন ব্রাঞ্চ (এএআইবি) বিষয়টি নিশ্চিত করেছে ইএসপিএনকে। এছাড়া ফক্স স্পোর্টস ও স্কাই স্পোর্টসও বিষয়টি নিশ্চিত হয়েছে।

ইংলিশ চ্যানেলের দুর্গম দ্বীপ গার্নসি থেকে ফেরার পর ওই দলের ধ্বংসাবশেষ অনুসন্ধান বিশেষজ্ঞ ডেভিড মির্নস বলেন, প্লেনটির ধ্বংসাবশেষ শনাক্ত হওয়ার বিষয়টি সালা ও এর পাইলট ডেভিড ইবোটসনের পরিবারকে জানানো হয়েছে। ধারণা করা হচ্ছে দু’জনে প্রাণ হারিয়েছেন।

মির্নস বলেন, অবিরাম অনুসন্ধানের পর আমরা এই সর্বোচ্চ ফলই দিতে পারলাম সালা-ডেভিডের স্বজনদের।

ফ্রান্সের ক্লাব নঁতের হয়ে চার মৌসুম খেলা ২৮ বছর এমিলিয়ানো সালা সম্প্রতি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব কার্ডিফ সিটিতে খেলতে চুক্তিবদ্ধ হন। সেজন্য নঁতে থেকে ওই প্লেনে চেপে গত ২১ জানুয়ারি সন্ধ্যায় ওয়েলসের রাজধানী কার্ডিফের উদ্দেশে উড়াল দেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। প্রায় ৫ হাজার ফুট উচ্চতা দিয়ে গার্নসি (ফ্রান্স উপকূলবর্তী একটি দ্বীপ) অতিক্রম করার সময়ই প্লেনটি নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে সংযোগ হারিয়ে ফেলে।

এ বিষয়ে ব্রিটিশ এয়ার অ্যাক্সিডেন্টস ইনভেস্টিগেন ব্রাঞ্চ (এএআইবি) জানায়, প্লেন গার্নসি দিয়ে ওড়ার সময়ই জরুরি অবতরণের জন্য অনুমতি চায়। এরপরই এটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তখন সেটি প্রায় আড়াই হাজার ফুট ওপর দিয়ে উড়ছিল।

Reneta

ব্রিটিশ সরকার প্রায় তিন দিন অনুসন্ধান চালিয়ে কার্যক্রমের সমাপ্তি টানে। তবে ফুটবল অঙ্গনের সতীর্থ-শুভানুধ্যায়ী ও পরিচিতদের সহযোগিতায় সালার পরিবার অনুসন্ধানে নামায় মির্নসের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দলকে।

কিন্তু শেষ পর্যন্ত খুব আশার কোনো সংবাদ দিতে পারলেন না মির্নসরা। এই বিশেষজ্ঞ বলেন, আমাদের সমবেদনা সালা ও ডেভিডের পরিবারের প্রতি। আরওভি (গভীর জলে পরিচালিত অনুসন্ধান যন্ত্র) দিয়ে অভিযান চালিয়ে আমরা প্লেনটির হদিস পেয়েছি।

পরবর্তী কার্যক্রম ও পদক্ষেপের কথা এএআইবি শিগগির ব্রিফিং করে জানাবে বলে জানান মির্নস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমিলিয়ানো সালাপ্লেন নিখোঁজলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিরাপদ সড়ক গড়তে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: প্রধানমন্ত্রী

পরবর্তী

কলকাতায় নজিরবিহীন সংঘাতের কথা সুপ্রিম কোর্টকে জানালো সিবিআই

পরবর্তী
ভারত-কলকাতা পুলিশ-সিবিআই-গ্রেপ্তার

কলকাতায় নজিরবিহীন সংঘাতের কথা সুপ্রিম কোর্টকে জানালো সিবিআই

বিএনপির খাদে পড়ার আর বেশি বাকি নেই: কাদের

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাগেরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

উগ্রবাদ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন: হেযবুত তওহীদ

জুলাই ১৮, ২০২৬

সহজ প্রতিপক্ষ? আমরা তো বেছে নেইনি: মার্টিনেজ

জুলাই ১৮, ২০২৬

ফাইনালই মেসির শেষ বিশ্বকাপ ম্যাচ? যা বললেন স্কালোনি

জুলাই ১৮, ২০২৬

আমার কাছে মেসিই সর্বকালের সেরা: স্পেন অধিনায়ক রদ্রি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT