বিনোদন

সালমান বনাম শাহরুখ

সালমান বনাম শাহরুখ

ঈদ মানেই তিন খানের সিনেমা। ঈদে সালমান, আমির কিংবা শাহরুখের সিনেমা মুক্তি পাওয়ার রীতি অনেক আগে থেকেই। তবে আসছে রোজার ঈদে দর্শকদের চমক দিতে মুক্তি পাচ্ছে দুই খান অর্থাৎ কিং খান শাহরুখ ও সালমান খান’র সিনেমা।

ঈদ উপলক্ষে সালমান খান’র আপকামিং সিনেমা ‘সুলতান’ মুক্তি দেয়ার ঘোষণা দিয়েছে পরিচালক আব্বাস জাফর। সুলতান ছবিতে ‘সাল্লু’ ভাইকে ফাইটার হিসেবে দেখা যাবে।

অন্যদিকে বলিউড বাদশা শাহরুখ খান’র নতুন সিনেমা ‘রইস’ মুক্তি দেওয়া হচ্ছে এবারের রোজার ঈদে। ফারহান আকতার ও গৌরি খান প্রযোজিত রাহুল ঢোকলিয়া পরিচালিত  সিনেমাটি ‘সুলতান’ সিনেমার সঙ্গে মুক্তি দেওয়া হবে। সম্পূর্ণ অ্যাকশন থ্রিলার কিং খান’র বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করছে পাকিস্তানী অভিনেত্রী মাহিরা খান। এছাড়া রয়েছে ফারহান আকতার।

এবার প্রথম দুই খান’র সিনেমা একযোগে মুক্তি পাচ্ছে আসছে ঈদে। ‘সুলতান’ নাকি ‘রইস’ কে মাতাবে বক্স অফিস সেটা দেখার জন্য সালমান ও শাহরুখ ভক্তদের অপেক্ষা করতে হবে ঈদে ছবি দুটি মুক্তি পাওয়ার পর।

বিষয়:বলিউড শাহরুখ খান সালমান খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…