খুব ঘটা করেই বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সালমান খান ও আমির খান। তবে আবার বন্ধুত্বের সম্পর্কে চিড় ধরেছে। এর কারণ শুধু একটাই এই দুই তারকার পরবর্তী ছবির চরিত্র একই।
দীর্ঘদিন পর অচেনা লুকে হাজির হতে যাচ্ছেন সালমান খান। হালকা পাকানো গোঁফ। বাঁকা চাহনিতে ক্রুর দৃষ্টি সবই যেনো তার আপকামিং ছবি ‘সুলতান’র’ জন্য।
সম্পতি ‘সাল্লু ভাই’ টুইটারে ‘সুলতান’ ছবির প্রথম লুক তার ভক্তদের মাঝে শেয়ার করেছেন। ছবিতে একজন কুস্তিগীরের ভূমিকায় অভিনয় করছেন সালমান। ছবির জন্য এরইমধ্যে নিজেকে কুস্তিগীর করতে জোরদার ট্রেনিং শুরু করেছেন ভাইজান। কারণ তার ঘনিষ্ট বন্ধু আমির খান’র নতুন ছবি ‘দঙ্গল’-এ একজন কুস্তিগীরের চরিত্রে অভিনয় করছেন। আর সালমান খানও একই চরিত্রে অভিনয় করছেন।
তাই নিজের চরিত্র সুন্দরভাবে ফুটিয়ে তুলতে দিন রাত এক করে দিচ্ছেন দাবাং খান। কুস্তিগীরের চরিত্রে কে ভালো অভিনয় করবে তা নিয়ে বন্ধুত্বের মধ্যে শুরু হয়ে গেছে মনোমালিন্য। আর তার প্রমাণ মিলেছে সম্প্রতি আমির খানের ডিনার পার্টি থেকে সালমানের রাগ করে চলে যাওয়াকে কেন্দ্র করে।
যশ রাজ ফিল্মসের ব্যানারে ‘সুলতান’ ছবিতে সালমানের বিপরীতে কোন নায়িকা থাকবেন তা নিয়ে এখনো মুখ খোলেনি টিম ‘সুলতান’।







