চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাব্বিরের ‘ক্যাচ মিস’ নিয়ে যা বললেন মাশরাফী

সাজ্জাদ খান সাজ্জাদ খান
২:০০ পূর্বাহ্ণ ২১, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

নটিংহ্যাম থেকে: ৪০ ওভারে অস্ট্রেলিয়ার রান ছিল ২৫০। বাংলাদেশের ২৪৫। মাত্র ৫ রানের পার্থক্য! তবে শেষপর্যন্ত হারের ব্যবধান ৪৮ রানের। শেষ ১০ ওভারে বাংলাদেশ যেখানে তুলেছে ৮৮, অস্ট্রেলিয়া সেখানে ১৩১!

শেষদিকে বড্ড বেশি খরুচে ছিলেন বাংলাদেশের বোলাররা। হারের পেছনে মাশরাফী বিন মোর্ত্তজা স্লগের বোলিংকেই দুষলেন।

‘আমাদের উইকেট প্রয়োজন ছিল। এ ধরনের টিমের সাথে হাফ-চান্স ফুল-চান্স করার প্রয়োজন হয়। ওই সময় ওয়ার্নার রানআউট হলেও হতে পারত। ওরা ৩৫ ওভার থেকে রানের দিকে ছোটা শুরু করেছে। তার আগে যদি ওয়ার্নারকে আউট করতে পারতাম। প্রত্যেক ওভারেই বড় বড় করে রান যাচ্ছিল। ওখানে উইকেট পেলে অন্যরকম হতে পারত।’

Banglabid

অধিনায়কের আক্ষেপ ওয়ার্নারকে স্লগের আগে না ফেরাতে পেরে। ১০ রানে ওয়ার্নারকে ফেরানোর সুযোগ হাতছাড়া হয়েছে। পয়েন্টে নিচু হয়ে আসা ক্যাচ নিতে পারেননি সাব্বির রহমান। অজি ওপেনার যখন ৭০ রানে ব্যাট করছিলেন, সুযোগ এসেছিল রানআউট করার। সাব্বির সেটিও কাজে লাগাতে পারেননি। পরে এ বাঁহাতি থেমেছেন ১৬৬ রানে।

মাশরাফী এ প্রসঙ্গে সাব্বিরের ঢাল হলেও ঠিকই আক্ষেপ করেছেন ওয়ার্নারকে বাড়তি রান করার সুযোগ দেয়ায়।

‘এ ধরনের ম্যাচে যেকোনো কিছু হতে পারে। ওয়ার্নার ১৫০-এর বেশি রান যোগ করেছে। এ ধরনের সুযোগ নিতে হবে। খেলায় এগুলো (ক্যাচ মিস, রানআউট মিস) হতে পারে। ৪০ ওভার পর্যন্ত আমরা ঠিক পথে ছিলাম। বোলিংয়ে ওভারে যদি ৭-৮ করে দিতে পারতাম। ওই সময় একটা সেট ব্যাটসম্যানকে আউট করতে পারলে, এসব সুযোগ নিতে হবে। শেষ ৬ ওভারে অনেক রান হয়ে গেছে, ওটা আমাদের অনেক ভুগিয়েছে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশমাশরাফীসাব্বির
শেয়ারTweetPin

সর্বশেষ

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

তদন্তের মুখে ৫৮ ঢাবি শিক্ষক

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT