চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধোনি এবং আমি ভালো বন্ধু ছিলাম না: যুবরাজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৬ অপরাহ্ণ ০৫, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিং সাবেক সতীর্থ-অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে মুখ খুলেছেন। বলেছেন, বিশ্বকাপজয়ী অধিনায়ক ধোনির সাথে তার কখনোই উপচে পড়া আন্তরিক সম্পর্ক ছিল না। দেশের ক্রিকেটের স্বার্থে দুজনের বেশ ভালো সম্পর্ক গড়ে উঠেছিল।

ধোনির সাথে সম্পর্ক নিয়ে যুবরাজ বলেছেন, ‘মাহি এবং আমি ভালো বন্ধু ছিলাম না। আমরা ক্রিকেটের জন্য বন্ধু হয়েছিলাম, আমরা একসাথে খেলতাম। মাহির জীবনযাপন আমার থেকে ভিন্ন, সুতরাং আমরা ভালো বন্ধু ছিলাম না, আমরা ক্রিকেটের কারণে বন্ধু ছিলাম।’

‘যখন আমি এবং মাহি মাঠে থাকতাম, আমরা শতভাগের চেয়েও বেশি দেখতাম। ওইসময় সে অধিনায়ক ছিল, আমি সহ-অধিনায়ক ছিলাম। যখন দলে এসেছিলাম, চার বছর ছোট ছিলাম। যখন অধিনায়ক এবং সহ-অধিনায়ক থাকবেন, সিদ্ধান্তে মতপার্থক্য থাকবে।’

নিজেদের মতপার্থক্য নিয়ে যুবি বলেছেন, ‘মাঝে মাঝে সে সিদ্ধান্ত নিতো আমার পছন্দ হতো না, মাঝে মাঝে আমি সিদ্ধান্ত নিতাম তার পছন্দ হতো না। এটা সব দলেই এমন হয়। যখন ক্যারিয়ারের শেষপর্যায়ে ছিলাম, ক্যারিয়ার নিয়ে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারছিলাম না, আমি তার কাছে পরামর্শ চেয়েছিলাম।’

‘সে-ই একমাত্র ব্যক্তি যে আমাকে বলেছিল নির্বাচক কমিটি আমাকে নিয়ে এখন ভাবছে না। আমার মনে হচ্ছিল, প্রকৃতপক্ষে ভেতরে কী ঘটছে সেটা আমার জানা দরকার। এটা ছিল ২০১৯ বিশ্বকাপের ঠিক আগে। সেটাই ছিল বাস্তবতা।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডধোনিবিশ্বকাপ-২০১৯ভারতযুবরাজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নাহিদকে বিগ ব্যাশে দেখতে চান অ্যালেক্স ক্যারি

জুন ১০, ২০২৬

কার্ডিফের ২১ বছর পর মিরপুরে ইতিহাস, বাংলাদেশের চোখ এবার সিরিজ জয়ে

জুন ১০, ২০২৬

আলোচনায় সাইমন, ‘অ্যানি’-তে যুক্ত হলেন যেভাবে

জুন ৯, ২০২৬

”বিশ্বশান্তি নিশ্চিতে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম এক অনন্য উদ্যোগ”

জুন ৯, ২০২৬

আর্জেন্টিনার সঙ্গে ‘বিশেষ’ ম্যাচের অপেক্ষায় আলাবা

জুন ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT