চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ জিততে আইপিএলকে ব্যবহার করেছিল ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৫ অপরাহ্ণ ৩০, জুলাই ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথমবার বিশ্বকাপ জেতার জন্য প্রায় সবরকম প্রস্তুতিই ছিল ইংল্যান্ড ক্রিকেট দলের। তারপরও বিশ্বমঞ্চে খেলতে নামলে যে মানসিক চাপ বোধ হয়, তা মোকাবেলায় প্রয়োজন ছিল কাছাকাছি মানের এক প্রতিযোগিতা। সে হিসেবে আইপিএলকেই মনে ধরেছিল ইংলিশ ওয়ানডে দলের নেতা ইয়ন মরগানের। চাপ সহ্যের অভিজ্ঞতা অর্জনের ঔষধ হিসেবে ক্রিকেটারদের আইপিএলে খেলাতে বোর্ডকে তাই চাপ দিয়েছেন বলে জানাচ্ছেন ইংল্যান্ডের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক।

হার্শা ভোগলের সঙ্গে ক্রিকবাজের সাক্ষাৎকারে মরগান জানিয়েছেন, ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান অ্যান্ড্রু স্ট্রসকে চাপ দিয়েছিলেন যাতে ওয়ানডে দলের খেলোয়াড়দের আইপিএলে খেলতে পাঠানো হয়। সত্যিকারের প্রতিদ্বন্দ্বিতা কী জিনিস, সেটা যেন বুঝতে পারে ইংলিশ ক্রিকেটাররা সেটা ছিল উদ্দেশ্য। পন্থা কাজে যে লেগেছে প্রমাণ বিশ্বকাপের ফাইনালে সুপার ওভারে নিউজিল্যান্ডকে হারিয়ে ইংলিশদের শিরোপা জয়।

‘আইপিএলে খেলতে পাঠানো স্ট্রসের পরিকল্পনায় ছিল। তাকে চাপ দিচ্ছিলাম যেন সে সিদ্ধান্তটা নিতে পারে। চ্যাম্পিয়ন্স ট্রফি কিংবা বিশ্বকাপে যে চাপ তৈরি হয়, সেটা দ্বিপাক্ষিক সিরিজ খেলে বোঝা সম্ভব নয়।’

‘সে আমাকে জিজ্ঞেস করেছিল খেলতে গেলে কী লাভ হবে? বলেছিলাম প্রথমত, সেখানে একজন বিদেশি খেলোয়াড়ের উপর ভীষণ প্রত্যাশা থাকে। আইপিএলে ভিন্ন রকমের চাপ আর ভিন্ন প্রত্যাশা থাকে। যখন সেই চাপ কারও কাঁধে থাকে, তখন নিজ থেকেই তা উত্তরণের রাস্তা খুঁজতে হবে।’

আইপিএল খেলার পর ক্রিকেটাররা নিজেদের পছন্দের ধরন থেকেও বের হয়ে এসেছিল বলে জানাচ্ছেন মরগান, ‘সেখানে আপনাকে নিজের ধরন থেকে বের হয়ে আসতে হবে। আইপিএলে খেললে ভীষণ উপকার পাওয়া যায়। বিশ্বকাপ জেতার জন্য আমরা আইপিএলকে ব্যবহার করেছি, এমনটা শোনার পর আশা করি ভারতীয় ক্রিকেটাররা মনে কষ্ট পাবে না!’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলইংল্যান্ডবিশ্বকাপ-২০১৯মরগানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমেছে স্বর্ণের দাম

জুলাই ১৩, ২০২৬

শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না, যত্নও নিতে হবে: প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

বাংলাদেশের বন্যা-ভূমিধসে প্রাণহানিতে শোক জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট

জুলাই ১৩, ২০২৬

হরমুজ সংকটে আবারও ঊর্ধ্বমুখী তেলের বাজার

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT