চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাফল্যের রহস্য জানালেন লিটন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৮ অপরাহ্ণ ১১, মার্চ ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

জিম্বাবুয়ের বিপক্ষে তিন সংস্করণেই হেসেছে লিটন দাসের ব্যাট। টেস্টের এক ইনিংসে ব্যাটিং পেয়ে করেছেন ফিফটি, তিন ওয়ানডের দুটিতে সেঞ্চুরি, টি-টুয়েন্টি সিরিজের দুই ম্যাচেই ফিফটি। ছয় ইনিংসে করেছেন ৪৮৩ রান। ধারাবাহিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করা ওপেনার সিরিজ শেষে জানিয়েছেন সাফল্যের রহস্য।

‘এর আগেও পারফর্ম করেছি। একটা ম্যাচ খেলার পর শিথিল হয়ে যেতাম। মনোযোগ নষ্ট হয়ে যেত। একটা ম্যাচে তো রান করেছি পরের ম্যাচেও হয়ত রান হয়ে যাবে, এমন ভাবনা আসত। এই পুরো সিরিজটা যদি দেখেন, চিন্তা করেছি প্রতিটি দিনই নতুন, খেলাটাও নতুন। একটা বলই আউট হওয়ার জন্য যথেষ্ট।’

‘প্রতিটা বলেই অনেকবেশি মনোযোগী ছিলাম। যে কারণে আমার শট সিলেকশন থেকে শুরু করে, খুব যে উপরে মেরে খেলেছি এই সিরিজে তা কিন্তু না। বলের মান বিচার করেই বুঝে খেলার চেষ্টা করেছি। আর মনোযোগ একটু বেশি ছিল। যে কারণে আজকের এই ফল।’

জিম্বাবুয়ে সিরিজে লিটন যেভাবে খেলেছেন তা অনেকদিন মনে রাখবে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই তার কাছে সতীর্থ, ভক্ত-সমর্থকদের প্রত্যাশা গেল বেড়ে। সেটিকে চাপ হয়ে সামনে আসতে দিতে চান না লিটন। অনুশীলনে পরিশ্রম বাড়িয়ে দেয়ার প্রতিশ্রুতিও দিলেন। জানালেন, ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ নেবেন।

‘আপনি যখন একটা জিনিস হাতে পাবেন, ফেলে দেয়াটা খুব সহজ। ধরে রাখাটা কষ্টকর। এখন আমার জন্য চ্যালেঞ্জ হবে পারফরম্যান্স কতটুকু ধারাবাহিকভাবে করতে পারছি। অনুশীলন লেভেল থেকে শুরু করে ম্যাচ, সবকিছুতেই অনেক কষ্ট করতে হবে। চেষ্টা করব এই পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখার জন্য। জানি না কতটুকু হবে, তবে অনুশীলন মনপ্রাণ দিয়ে করতে চাই।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজলিটন দাসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ২০২৬

বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ২০২৬

মে ৮, ২০২৬

গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায় বিএনপি: রিজভী

মে ৮, ২০২৬

নারায়ণগঞ্জে নৌযানের সঙ্গে বাল্কহেডের সংঘর্ষে পুলিশ সদস্যের মৃত্যু

মে ৮, ২০২৬

সেঞ্চুরি তুলে ফিরলেন শান্ত, চালকের আসনে বাংলাদেশ

মে ৮, ২০২৬
ইরানের তেলবাহী জাহাজ ও যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে পাল্টাপাল্টি হামলার দাবি

ইরানের তেলবাহী জাহাজ ও যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে পাল্টাপাল্টি হামলার দাবি

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT