চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিব না থাকা মানে আগেই এক উইকেট আউট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২১ অপরাহ্ণ ০৩, নভেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

সাকিব আল হাসান দলে না থাকায় বাংলাদেশের শক্তি যে কমেছে সেটা অনেকেই বলেছেন। এবার গৌতম গম্ভীর যা বললেন সেটা আরও একধাপ এগিয়ে। ভারতের সাবেক ওপেনার বলছেন, সাকিব না থাকা মানে আগেই বাংলাদেশের এক উইকেট আউট হয়ে যাওয়া।

জুয়াড়িদের ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করার কারণে সাকিবকে ২ বছর নিষিদ্ধ করেছে আইসিসি। যার একবছর অবশ্য স্থগিত নিষেধাজ্ঞা। ফলে ভারত সফরের দলে নেই বিশ্বসেরা অলরাউন্ডার। তার জায়গায় ভারতের বিপক্ষে টি-টুয়েন্টিতে নেতৃত্ব দিচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

শুধু প্রতিপক্ষ নয়, সতীর্থ হিসেবেও সাকিবকে ভালোভাবে চেনেন গম্ভীর। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গম্ভীরের অধীনেই কলকাতা নাইট রাইডার্সে খেলেছেন সাকিব। ২০১২ এবং ২০১৪ আইপিএলে একসঙ্গে চ্যাম্পিয়নও হয়েছেন তারা। তাই সাকিবের মূল্য বোঝেন গম্ভীর। সাকিব দলে না থাকায় গম্ভীর মনে করেন, বাংলাদেশ ইতিমধ্যে ব্যাকফুটে রয়েছে।

টাইমস অব ইন্ডিয়াকে ভারতের সাবেক ওপেনার বলেছেন, ‘যেভাবেই দেখুন, বাংলাদেশ ইতিমধ্যে এক উইকেট ডাউন অথবা ভারত বিনা উইকেটে ৪০ রান। সাকিবের মূল্য এমনই। তিনি আমার কেকেআর সতীর্থ ছিলেন এবং আমি জানি যে, সে তার দিনে কী করতে পারে।’

বাংলাদেশ সিরিজের আগে সাউথ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলেছে ভারত। প্রোটিয়াদের টেস্ট সিরিজে ৩-০তে হোয়াইটওয়াশ করলেও টি-টুয়েন্টি সিরিজ ১-১ ড্র করে। গম্ভীরের ধারণা সাকিব থাকলে ওই সিরিজের চেয়ে বাংলাদেশ সিরিজ অনেকবেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো।

‘এই খবর আসার আগে (সাকিবের নিষিদ্ধ) আমি নিশ্চিত ছিলাম যে সাউথ আফ্রিকার বিপক্ষে শেষ সিরিজের চেয়ে অনেক কাছাকাছি সিরিজ হবে এটি। তারপরও ক্রিকেট একটি মজার খেলা এবং এই ঘটনা সফরকারী দলকে আরও বড় করে তুলতে পারে। তবে আগে আমাদের খেলাটা দেখতে দিন।’

Reneta

দুদলের শক্তির বিচার-বিশ্লেষণের চেয়ে অবশ্য এই ম্যাচের আগে বড় হয়ে দাঁড়িয়েছে দিল্লির বায়ুদূষণ। ম্যাচের তিনদিন আগে থেকেই সেখানে মাস্ক মুখে অনুশীলন করেন বাংলাদেশের ক্রিকেটাররা। অনেক পরিবেশবাদী সংগঠন ম্যাচটি অন্যত্র সরিয়ে নেয়ার অনুরোধ করলেও তাতে কান দেয়নি বিসিসিআই।

তবে দূষণ বিতর্ক এড়িয়ে বাংলাদেশের ক্রিকেটারদের অবস্থানের প্রশংসা করেছেন গম্ভীর, ‘রাজধানীর (দিল্লির) দূষণ নিয়ে খুব একটা হট্টগোল না করার জন্য আমি বাংলাদেশকে অভিনন্দন জানাতে চাই। প্রতিযোগিতামূলক খেলাধুলার সময় খেলার কথা ভুলে বাইরের বিষয় নিয়ে আলোচনা আদর্শ কিছু না। ওয়েল ডান টাইগার।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গম্ভীরবাংলাদেশ -ভারত সিরিজবাংলাদেশের ভারত সফরলিড স্পোর্টসসাকিবসাকিব নিষিদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

স্মার্টফোন ও ইভির কাঁচামালের খোঁজে নতুন বৈশ্বিক মানচিত্র

জুলাই ২৬, ২০২৬

মেসির আরও কয়েক বছর খেলা উচিত: ডি মারিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক রাষ্ট্রপতির আইনি সুরক্ষা ও গ্রেপ্তার দাবি বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ২৬, ২০২৬

বাংলাদেশে ফেসবুক-ইউটিউব-গুগলের বিজ্ঞাপন বিষয়ে খসড়া নীতিমালায় কড়াকড়ি

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই, যেতে পারবে না যেসকল ব্যক্তি

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT