চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমানতালে ছুটছেন তামিম-মুশফিকরা

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৬:৪০ অপরাহ্ণ ১৪, জুন ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

ঢাকা প্রিমিয়ার লিগ টি-টুয়েন্টি আসরে সমানতালে ছুটছে তামিম ইকবালের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও মুশফিকুর রহিমের আবাহনী লিমিটেড। নবম রাউন্ড শেষে দুই দলেরই পয়েন্ট সমান ১৪।

রান রেটে কিছুটা এগিয়ে থাকায় শীর্ষে প্রাইম ব্যাংক। আবাহনী রয়েছে দুই নম্বরে। সোমবার দুদলই পেয়েছে সহজ জয়।

সকালে বিকেএসপির তিন নম্বর মাঠে ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবকে ২২ রানে হারায় প্রাইম ব্যাংক। রনি তালুকদারের (৫৪) ফিফটিতে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৭ রান তোলে দলটি। অধিনায়ক তামিম করেন ২৫ রান।

রাকিবুল হাসান ও আসাদুজ্জামান পিয়াল নেন দুটি করে উইকেট।

জবাবে ২০ ওভারে ১২৫ রানে গুটিয়ে যায় ওল্ড ডিওএইচএস। মাহমুদুল হাসান জয় সর্বোচ্চ ২৬ রান করেন।

প্রাইম ব্যাংকের বাঁহাতি পেসার শরিফুল ইসলাম নেন তিন উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন। মনির হোসেন, অলক কাপালি ও নাহিদুল ইসলাম।

Reneta

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দুপুরের ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৪৯ রানের বড় ব্যবধানে হারায় আবাহনী।

মুনিম শাহরিয়ারের ৪০ বলে ৭৪ ও নাজমুল হোসেন শান্তর ৪২ বলে ৬৫ রানের অপরাজিত ইনিংসে ১৮.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮১ রান তোলে আবাহনী। বৃষ্টির কারণে আর ব্যাটিং করা হয়নি আকাশী-নীলদের।

ডাকওয়ার্থ ও লুইস মেথডে শেখ জামালের লক্ষ্য দাঁড়ায় ১৩ ওভারে ১৪৮। একশ রানও তুলতে পারেনি তারা। ৮ উইকেট হারিয়ে ৯৮ রানে থামে শেখ জামাল।

এনামুল হক ২৯ ও অধিনায়ক নুরুল হাসান সোহান করেন ২২ রান।

এক ওভারে তিন উইকেট নিয়ে প্রতিপক্ষ দলের ব্যাটসম্যানদের চড়াও হতে দেননি আবাহনীর তরুণ পেসার মেহেদী হাসান রানা। আরাফাত সানি নেন দুটি উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিপিএল-২০২১তামিমমুশফিকলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের ঢাকা শিক্ষাবোর্ড ঘেরাও

জুলাই ১৪, ২০২৬

ফ্রান্স-স্পেন সেমিফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৪, ২০২৬

আবহাওয়ার উন্নতি হবে এমন তথ্যের ভিত্তিতেই পরীক্ষা স্থগিত করা হয়নি: শিক্ষামন্ত্রী

জুলাই ১৪, ২০২৬

মেসি-রোনালদোর রেকর্ড ঝুঁকিতে ফেলেছেন এমবাপ্পে, থামবেন কোথায়

জুলাই ১৪, ২০২৬

রাজধানীর ড্রেনে লেপ-তোশক-বালিশ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT