চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সব্যসাচীর এক দুপুর!

মিতুল আহমেদমিতুল আহমেদ
৬:২২ অপরাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০২০
বিনোদন
A A
ছবি: সাকিব উল ইসলাম

ছবি: সাকিব উল ইসলাম

ছয় ফুট দেড় ইঞ্চি লম্বা। দীর্ঘকায় একজন মানুষ। কুঁচকানো কপাল। ভরাট গলা। ভীষণ গম্ভীর। দেখলেই মনে হয় এই বুঝি একটা ‘ধমক’ দিয়ে দিবেন! কোমরে পয়েন্ট থ্রি টু কোল্ট রিভলভার আছে কী নেই, সেটা বোঝা না গেলেও সব সময় ব্যবহার করেন মগজাস্ত্র! বাংলা সাহিত্য ও চলচ্চিত্রের কালজয়ী ফেলুদার চরিত্রটি ধারণ করে আছেন কলকাতার কিংবদন্তী অভিনেতা সব্যসাচী চক্রবর্তী।

কলকাতার মানুষ তো বটেই, ঢাকার মানুষও তাকে ফেলুদা হিসেবেই জানেন! বিশেষ করে গোয়েন্দা কাহিনি নিয়ে সাহিত্য কিংবা চলচ্চিত্র দেখে যারা অভ্যস্ত! সত্যজিত রায়ের কাল্পনিক চরিত্রটির পর্দায় সফল রূপদানকারি সব্যসাচী! তিনি এখন ঢাকায়। যদিও তার ঢাকায় আসার উপলক্ষ্য ফাখরুল আরেফিন খানের নতুন ছবি ‘গণ্ডি’র প্রচারণা! এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ‘ফেলুদা’ খ্যাত এই অভিনেতা।

ছবি: নাসির

রোমান্টিক কমেডি ঘরানার ছবি ‘গণ্ডি’। ৫৫ ও ৬৫ বছর বয়সী দুজন নারী-পুরুষের বন্ধুত্বের গল্পই দেখানো হবে ছবিতে। অবসরে থাকা দুজন নারী পুরুষের বন্ধুত্ব কেমন হয়, পরিবার ও আশপাশের মানুষ বিষয়টি কীভাবে নেয়, এটাই উঠে আসবে চলচ্চিত্রটিতে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি। তার ঠিক আগ মুহূর্তে গণমাধ্যমের বরাত দিয়ে সেই ছবিটির কথা দর্শকদের জানাতে ছুটছেন সব্যসাচী ও গণ্ডি টিম। কিন্তু সমস্যা হলো, সব্যসাচী যেখানেই ‘গণ্ডি’র প্রচারণা নিয়ে যাচ্ছেন, সেখানেই এসে ভিড় জমাচ্ছেন ফেলুদা ভক্তরা!

তবে এসবে বিচলিত নন মগজাস্ত্র ব্যবহারে পারদর্শী এই ফেলুদা। ভক্তদের নানা আবদার ঠাণ্ডা মাথায় মেটাচ্ছেন! মুচকি হেসে জড়িয়ে ধরে সেলফিতেও অংশ নিচ্ছেন! চশমার ফাঁক দিয়ে আড় চোখে ভক্তের ‘ধন্য’ হওয়ার দৃশ্যটিও দেখে নিচ্ছেন! পত্রিকা, রেডিও, টেলিভিশন, আর অনলাইনে দিচ্ছেন একের পর এক সাক্ষাৎকার। গত কয়েক দিন ধরে এটাই যেন তার রুটিন!

ছবি: নাসির

তোপসে কিংবা জটায়ুর মতো ফেলুদার সঙ্গে সার্বক্ষণিক ছুটছেন ‘গণ্ডি’র নির্মাতা ফাখরুল আরেফিন খান কিংবা সহঅভিনেত্রী সুবর্ণা মুস্তাফা! তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে চ্যানেল আই ভবনে এসেছিলেন সব্যসাচী চক্রবর্তী। সারা দুপুর তিনি ছিলেন চ্যানেল আইয়ে।

অংশ নিয়েছেন চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন ‘তারকা কথন’-এ। অনন্যা রুমার প্রযোজনায় বিশেষ এই পর্বটি চ্যানেল আইয়ে দেখানো হবে ১০ ফেব্রুয়ারি দুপুর সাড়ে বারোটায়। এরপর ঢাকায় আগমন ও গণ্ডি নিয়ে কথা বলেছেন চ্যানেল আই অনলাইনের সঙ্গে। অংশ নিয়েছেন রেডিও ভূমির একটি সরাসরি আড্ডাতেও।

Reneta

চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপকালে সব্যসাচী বলেন, ‘গণ্ডি’ ছবিতে অভিনয়ের আগেও বাংলাদেশে এসেছেন। কিন্তু এতো মানুষের কাছে যাওয়ার সুযোগ ঘটেনি। বাংলাদেশের মানুষের কাছে কতোটা জনপ্রিয়, সেটা ‘গণ্ডি’-তে অভিনয় করে টের পেয়েছেন।

একই সংস্কৃতি হওয়ায় ঢাকা সম্পর্কে খুব বেশি অজানা ছিলো না তার। তাছাড়া নতুন যে জায়গাতেই তিনি যান ফেলুদার মতো সেইসব জায়গা সম্পর্কে বিস্তারিত পড়াশুনো করেই যাওয়া তার অভ্যাস। গণ্ডির শুটিং সময়কালে তাই কোনো ঝামেলায় হয়নি। কমফোর্ট জোনেই শুটিং সেরেছেন। তবে প্রচারণার জন্য ঢাকায় এসে নতুন জিনিষ আবিষ্কার করলেন এই কিংবদন্তী।

বললেন, হয়তো আজীবন এটা অনাবিস্কৃতই থেকে যেতো, সেটা হলো ঢাকার মানুষের ভালোবাসা! ‘গণ্ডি’ আমাকে বাংলাদেশের মানুষের খুব কাছে এনে দিয়েছে। যে ভালোবাসা আমার জন্য এপাড় বাংলার মানুষের চোখে মুখে দেখেছি, এটা আমার জন্য পরম পাওয়া হয়ে থাকবে! এরজন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন নির্মাতা ফাখরুল আরেফিনের কাছে। কারণ এই ছবির চরিত্রটির জন্য তিনি তাকে ভেবেছিলেন।

বাংলাদেশের মানুষের সমস্ত ভালোবাসা ফেলুদার সব্যসাচীর জন্য থাকলেও মেধাবী এই অভিনেতা বললেন, আমি সব জায়গায় গিয়ে একটি কথায় বলছি, সবাই ‘গণ্ডি’ ছবিটি দেখুন। কী অসাধারণ একটি ছবি আরেফিন বানিয়েছেন, সেটা না দেখলে বিশ্বাস করবেন না!

ছবি: সাকিব উল ইসলাম

এরই ফাঁকে কথা হয় নির্মাতা আরেফিনের সঙ্গে।‘ভুবন মাঝি’র পর নিজের দ্বিতীয় ছবি নিয়ে আসছেন তিনি। ছবি মুক্তির ঠিক আগ মুহূর্তেও ভাল প্রেক্ষাগৃহ সংকটের কথা বললেন এই নির্মাতা। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, এখনতো ভাল ছবি বানালেই হয় না, কোথায় দেখাবো সেটা নিয়েও ভাবতে হয়।

কতো হলে ছবিটি মুক্তি পাচ্ছে? এমন প্রশ্নে ফাখরুল আরেফিন জানান, ঢাকাসহ সারা দেশে মোট ১৩টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। এরমধ্যে ঢাকার স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার, বলাকা ও শ্যামলী হলগুলো রয়েছে।

গণ্ডি

পরিচালক: ফাখরুল আরেফিন খান
অভিনয়ে: সব্যসাচী চক্রবর্তী, সুবর্ণা মুস্তাফা, অপর্ণা ঘোষ, মাজনুন মিজান ও মুগ্ধতা মোরশেদ ঋদ্ধি

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপর্ণা ঘোষগণ্ডিফাখরুল আরেফীন খানফেলুদালিড বিনোদনসব্যসাচীসব্যসাচী চক্রবর্তীসুবর্ণা মুস্তাফা
শেয়ারTweetPin

সর্বশেষ

৯৫ মিনিটে মার্তিনেল্লির গোল, জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

জুন ৩০, ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে স্ত্রী-দুই সন্তান হারালেন আর্জেন্টাইন ফুটবলার

জুন ৩০, ২০২৬

কাইশু সানোর গোলে প্রথমার্ধে এগিয়ে জাপান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে ভিন্নমুখী অবস্থান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সিপিসির প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘১ জুলাই পদক’ দেবেন শি জিনপিং

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT