চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমার দাদু কাজী নজরুলকে অপমানিত হতে দেব না’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৬ অপরাহ্ণ ১১, নভেম্বর ২০২৩
বিনোদন
A A

“আমি এখন বাংলাদেশি নাগরিক। আমার দাদু কাজী নজরুলকে অপমানিত হতে দেব না। কে গান বিকৃত করেছে, সেটা জানা আমাদের মুখ্য নয়। বরং যে গানটি বিকৃত করেছেন; তার জানা দরকার ছিলো তিনি কার গানকে এরকম করে উপস্থাপন করছেন! কবি নজরুল সারা বিশ্বের খ্যাতিমান কবি, বাংলাদেশের জাতীয় কবি।”

কাজী নজরুল ইসলামের গান ‘কারার ঐ লৌহ কপাট’ এ আর রহমান বিকৃতভাবে সুরারোপ করার প্রতিবাদে সংবাদ সম্মেলনে কথাগুলো বলছিলেন কবি কাজী নজরুল ইসলামের বড় ছেলে কাজী সব্যসাচীর কন্যা মিষ্টি কাজী। শনিবার বিকেলে রাজধানীর ধানমন্ডির কাজী নজরুল ইনস্টিটিউটে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যেখানে কবি নজরুলের পরিবারের পক্ষ থেকে অতিথি হিসেবে ছিলেন তিনি।

সংবাদ সম্মেলনে মিষ্টি কাজী বলেন, আমি এই সংবাদ সম্মেলনে এসেছি আমার দাদা কাজী নজরুল ইসলামের গানটিকে বিকৃত করে গাইবার প্রতিবাদ জানাতে। নিন্দা জানাতে।

তিনি বলেন, দাদার যে গান শুনে লাখো মানুষ অনুপ্রাণিত হয়েছেন, যে গান শুনে মানুষ যুদ্ধে গেছেন; এমন একটা ঐতিহাসিক গানকে সকলের শ্রদ্ধাভাজন সুরকার এ আর রহমান কী করে বিকৃত করে তৈরী করলেন! আমাদের পরিবারের পক্ষ থেকে তীব্র নিন্দা। এই গানটা যখন আমরা পরিবারের সদস্যরা শুনলাম, আমাদের মুখে ভাষা নেই। বার বার আমাদের মনে হলো, এই গানটি তিনি কী করে করলেন? কে কী করেছে, আমাদের দেখার দরকার নেই; কে উল্টো সুরে গাইছে কে রিয়েল সুরে গাইছে- তা আমাদের দেখার দরকার নেই। আমাদের দেখার দরকার কাজী নজরুল ইসলামকে।

তিনি বলেন, তীব্র নিন্দা জানানোর পাশাপাশি এমন সুর বিকৃতির জন্য যেন কঠোর পদক্ষেপ নেয়া হয়। এসময় মিষ্টি কাজী বলেন, আমাদের অতি প্রিয় প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা। কবি পরিবারের পক্ষ থেকে বলছি, তিনি যেন কঠিনভাবে একটু পদক্ষেপ নেন। ‘ভুল সুরে গাওয়া হয়েছে’-এরকম সমালোচনা করার সুযোগ নেই; এখন প্রতিবাদ ও পদক্ষেপ নেয়ার সময়।

এরআগে নজরুল সংগীতশিল্পী সালাহউদ্দিন আহমেদ বলেন, সুর বিকৃতি বা পরিবর্তিত হওয়ার বিষয়টি নতুন নয়। বহু বছর ধরেই এমনটা হয়ে আসছে। যেহেতু ‘কারার ঐ লৌহ কপাদ’ গানটি অতি প্রতিষ্ঠিত, তাই আমাদের চিত্তে আঘাত লেগেছে। তারপরও এই গানটির বিকৃতির প্রতিবাদ জানিয়ে আজকে বহু সংস্কৃতিকর্মী আমরা সবাই একত্র হয়েছি, এবং এই ভুল কাজটির বিষয়ে প্রতিবাদ করছি; এটা একটা বড় ঘটনা।

Reneta

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, নজরুল-রবীন্দ্রনাথ বাঙালির প্রাণের কবি, শিল্পী ও সুরকার! তাদেরকে আমরা অবিকৃতভাবে রাখতে চাই। তাই এই সংবাদ সম্মেলনের মাধ্যমে এ আর রহমানসহ ‘পিপ্পা’র পরিচালকের উদ্দেশে বলতে চাই; পুনরায় আপনারা নজরুলের এই গানটির সুর অবিকৃত রেখে রেকর্ড করুন। গালিগালাচ না করে সম্মিলিতভাবে যদি সবাই আমরা এই দাবি করি, তাহলে যে সংকট তৈরী হয়েছে; তা থেকে পরিত্রাণ সম্ভব। এবং ভবিষ্যতে অন্যরা যদি কেউ নজরুল-রবীন্দ্রনাথ সহ অন্য কারো সুর পরিবর্তন করে নতুন করে গান তৈরী করতে চান, তারা সচেতন হয়ে যাবেন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক পিএটু মো. জিয়াউল হক, এ এফ এম হায়াতুল্লাহ, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী খায়রুল আনাম শাকিল সহ নজরুল গবেষক ও খ্যাতিমান শিল্পী, সাধক, গবেষক ও অনুরাগীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এ আর রহমানকবি নজরুলকাজী নজরুল ইসলামগাননজরুল ইনস্টিটিউটবলিউডমিষ্টি কাজীলিড বিনোদনশেখ হাসিনাসব্যসাচী
শেয়ারTweetPin

সর্বশেষ

জনসমাগমের ছবি যেখানে হাজারো মানুষ একত্রিত হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই গণ-অভ্যুত্থান দিবস: দেশজুড়ে শ্রদ্ধা ও স্মরণের নানা আয়োজন

আগস্ট ৫, ২০২৬

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT