বিনোদন

মেট গালায় সব্যসাচীর শাড়িতে মোহনীয় আলিয়া

সব্যসাচীর শাড়িতে মোহনীয় আলিয়া মেট গালা ২০২৩. Channel i News - চ্যানেল আই নিউজ

মেট গালায় সব্যসাচীর শাড়িতে মোহনীয় আলিয়া, সুন্দর ও ঐতিহ্যবাহী পোশাক পরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মেট গালায় আলিয়ার সাজ মুগ্ধ করেছে ভক্তদের। ভারতীয় ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা শাড়িতে ট্র্যাডিশনাল লুকে লাল গালিচা মাতিয়েছেন তিনি।

আলিয়ার শাড়ির এমব্রয়ডারি করা লম্বা আঁচল নজর কেড়েছে উপস্থিত দর্শকদের। সামাজিক মাধ্যমে নিজের মেটগালা লুকের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।

সর্বশেষ মেট গালায় সব্যসাচীর শাড়ি পরা মডেল, মোহনীয় লুক. Channel i News - চ্যানেল আই নিউজ

আলোচিত এই শাড়িটি তৈরি করতে সময় লেগেছে ১৯৬৫ ঘণ্টা। এতে সিল্ক ফ্লস, গ্লাস বিডিং এবং রত্নপাথর দিয়ে হাতের কাজ করা হয়েছে। সাথে রয়েছে গোলাপী এবং সবুজ রঙের ফুল, পুঁতির ট্যাসেল। এগুলোও হাতে বসানো। শাড়ির অন্যতম আরেক আকর্ষণ হল সামনের দিকে থাকা রাফলড প্লিট। ব্লাউজেও রয়েছে সূক্ষ্ম হাতের কাজ।

গয়না হিসেবে সব্যসাচী বেছে নেন একটি টিকলি। মাথায় ছিল একটি ব্যান্ড, স্টেটমেন্ট কানের দুল, হাই হিল ও আংটি। সাথে ছিল মেসি হেয়ার।

মেট গালায় এটি ছিল আলিয়া ভাটের দ্বিতীয় উপস্থিতি। ২০২৩ সালে মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টের আইকনিক সিঁড়িতে প্রথমবার পা রাখেন আলিয়া।

বিষয়:আলিয়া মেট গালা সব্যসাচী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…