কক্সবাজারের পেকুয়ায় জিফু মনি (২) নামে এক শিশু কন্যা কুপিয়ে হত্যা করেছে মা। বৃহস্পতিবার রাত পৌনে সাতটার দিকে পেকুয়া উপজেলা সদরের মগকাটা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জিফু মনি সদর ইউনিয়নের মগকাটা এলাকার শের আলীর মেয়ে।
বিষয়টি নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানিয়েছেন, নির্মমভাবে শিশুটিকে হত্যা করা হয়েছে। এঘটনায় তার মা রশিদা বেগমকে আটক করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।








