ক্রিকেট

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে সাকিব

শেন বন্ড ক্রিকেট অনুশীলনে ব্যস্ত, বাংলাদেশে ফিরতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

শেন বন্ড ক্রিকেট অনুশীলনে অংশগ্রহণ করছেন, বাংলাদেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রথম টেস্টে বাংলাদেশের ভরাডুবির পর সাকিব আল হাসান ফিরেছেন শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে। ওয়ানডে, টি-টুয়েন্টির পর টেস্টেও বিশ্বসেরা অলরাউন্ডারের খেলার কথা ছিল না। পুরো সিরিজ থেকে ছুটি চেয়েছিলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আবেদন মঞ্জুরও করেছিল। ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে থাকা সাকিব মত বদলেছেন। ৩০ মার্চ চট্টগ্রামে শুরু হতে চলা লঙ্কানদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ফিরলেন তিনি। লাল বলের ক্রিকেটে প্রায় ১ বছর পর নামবেন তারকা অলরাউন্ডার।

মঙ্গলবার দল দিয়েছে বিসিবি। সবশেষ গতবছর এপ্রিলে দেশের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলেছিলেন সাকিব। সাকিব ফেরায় সুযোগ হয়নি তাওহীদ হৃদয়ের। মুশফিকুর রহিমের চোটে হুট করে ডাক পেয়েছিলেন তিনি। তবে টেস্ট অভিষেক হয়নি সিলেটে।

এদিকে অ্যাঙ্কেলের চোটে পড়েছেন আনক্যাপড পেসার মুশফিক হাসান। তার জায়গায় স্কোয়াডে এসেছেন হাসান মাহমুদ। সিলেট টেস্টে প্রশ্নবিদ্ধ ব্যাটিং অ্যাপ্রোচের পরও টিকে গেছেন লিটন দাস।

দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, লিটন দাস, মুমিনুল হক, সাকিব আল হাসান, শাহাদাত হোসেন দীপু, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, খালেদ আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ।

বিষয়:টেস্ট সিরিজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সাকিব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…