ক্রিকেট

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করেই থামল ইংল্যান্ড

বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা উল্লাসে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে জয় উদযাপন করছে, দর্শকরা স্ট্যান্ডে দেখছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

তিন টি-টুয়েন্টির সিরিজ এক ম্যাচ হাতে রেখে নিশ্চিত হয়েছিল আগেই। শেষ ম্যাচেও বড় জয়ে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করেই থামল ইংল্যান্ড। শেষ জয়টি ৮৯ রানের বড় ব্যবধানে।

সাউদাম্পটনে তৃতীয় টি-টুয়েন্টিতে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮০ রানের বিশাল সংগ্রহ গড়ে ইংল্যান্ড। জবাব দিতে নেমে ৭ বল হাতে রেখে মাত্র ৯১ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা।

জনি বেয়ারস্টো ও ডেভিড মালান ৭০ বলে ১০৫ রানের উদ্বোধনী জুটি গড়ে বড় সংগ্রহের ভিত আনেন। ৫ চার ও এক ছক্কায় ৪৩ বলে ৫১ করে ফেরেন বেয়ারস্টো।

ওপেনিংয়ে উঠে আসা মালান ৪৮ বলে ৭৬ করে থামেন, ৫ চার ও ৪ ছক্কায় ইনিংস সাজিয়ে। বাকিদের মধ্যে লিভিংস্টোনের ১৪ যা বলার মতো।

দুশমন্থা চামিরা ইংলিশ ঝড়ের মুখে ছিলেন ব্যতিক্রম, ৪ ওভারে মাত্র ১৭ রানে ৪ উইকেটে নিয়েছেন।

লক্ষ্য তাড়ায় নেমে আরেকবার ব্যাটিং ব্যর্থতায় ডোবে লঙ্কানরা। প্রথম দুই ম্যাচে তাও একশ পেরিয়ে গিয়েছিল দলটি, শেষ ম্যাচে সেটিও সম্ভব হয়নি।

বিনুরা ফের্নান্ডো ২০, ওশাডা ফের্নান্ডো ১৯, নিরোশান ডিকেভেল্লা ১১ ও মি. এক্সট্রার ১৬ ছাড়া দুঅঙ্কের দেখা নেই লঙ্কান ইনিংসে।

ডেভিড উইলি ৩টি, স্যাম কারেন ২টি করে উইকেট নিয়েছেন। ওকস, জর্ডান, লিভিংস্টোন ও মঈন আলি নিয়েছেন একটি করে উইকেট।

বিষয়:বেয়ারস্টো মালান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…