অ্যান্ডারসনের বিদায়ী সিরিজে যাদের নিয়ে ইংল্যান্ড

ইংল্যান্ড ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে আলোচনা করছে, সম্ভবত অ্যান্ডারসনের বিদায়ী সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে ইংল্যান্ডে তিনটি টেস্ট খেলবে ওয়েস্ট ইন্ডিজ। বেন স্টোকসের নেতৃত্বে সিরিজের জন্য দল দিয়েছে ইসিবি। সিরিজের প্রথম টেস্ট খেলে অবসরে যাবেন পেসার জেসম অ্যান্ডারসন।
১৪ সদস্যের দলে নেই উইকেটকিপার-ব্যাটার জনি বেয়ারস্টো ও বেন ফোকস। কাউন্টিতে দুর্দান্ত খেলে জায়গা করে নিয়েছেন পেসার ডিলন পেনিংটন ও উইকেটকিপার-ব্যাটার জেমি স্মিথ।
সিরিজে একগাদা পেসার রেখেছে ইংল্যান্ড। আছেন প্রথম পেসার হিসেবে ৭০০ উইকেট নেয়া অ্যান্ডারসন। অভিষেকের অপেক্ষায় পেনিংটন, সঙ্গে ম্যাথু মট, গাস অ্যাটকিনসন এবং ক্রিস ওকস আছেন।
জ্যাক লিচ না থাকায় স্পিনে নেতৃত্ব দেবেন ডানহাতি শোয়েব বশির। ‘রিচার্ড-বোথাম ট্রফি’ নামের সিরিজের এটি দ্বিতীয় সংস্করণ। প্রথম আসরে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ।
ইংল্যান্ড স্কোয়াড: বেন স্টোকস (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, গাস অ্যাটকিনসন, শোয়েব বশির, হ্যারি ব্রুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, ড্যান লরেন্স, ডিলন পেনিংটন, ওলি পোপ, ম্যাথু মট, জো রুট, জেমি স্মিথ, ক্রিস ওকস।






