চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সল্ট-বেয়ারস্টো তাণ্ডবে ভেসে গেল উইন্ডিজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৪ পূর্বাহ্ণ ২০, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড়ের মধ্যে আলোচনা, মাঠে ম্যাচ চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। উইন্ডিজের দেয়া চ্যালেঞ্জিং লক্ষ্যে নেমে সল্ট-বেয়ারস্টো তাণ্ডবে সহজেই জয় তুলেছে ইংল্যান্ড। চলতি আসরে প্রথম হারের মুখ দেখল স্বাগতিক উইন্ডিজ।

ড্যারেন স্যামি স্টেডিয়ামে বৃহস্পতিবার সকালে টসে জিতে ক্যারিবীয়দের ব্যাটিংয়ে পাঠান ইংলিশ অধিনায়ক জস বাটলার। নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮০ রানের সংগ্রহ দাঁড় করায় স্বাগতিক দল। জবাবে ১৫ বল হাতে রেখে ৮ উইকেটের বড় জয় তুলে নেয় ইংল্যান্ড।

ব্যাটে নেমে পাওয়ার প্লেতে ক্যারিবীয়দের চেয়েও দারুণ করে ইংল্যান্ড। কোনো উইকেট না হারিয়ে ৫৮ রান আসে দুই ওপেনার ফিল সল্ট ও জস বাটলারের ব্যাট থেকে। ২২ বলে ২৫ রান করে রোস্টন চেজের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান উইকেটরক্ষক-ব্যাটার বাটলার। মাঝে আন্দ্রে রাসেলের বলে ১০ বলে ১৩ রান করে মঈন আলী ফিরে গেলে হাল ধরেন আরেক ওপেনার সল্ট।

Banglabid

সল্ট ও জনি বেয়ারস্টোর মারকুটে ব্যাটিংয়ে জয়ের পথে এগোতে থাকে ইংল্যান্ড। ৭ চার ও ৫ ছক্কায় ৪৫ বলে ৮৪ রানের অপরাজিত এক ইনিংস খেলেন সল্ট। তাকে সঙ্গ দেয়া বেয়ারস্টোও খেলেন দুর্দান্ত ইনিংস। অপরাজিত থেকে ৫ চার ও ২ ছক্কায় ৪৭ রান করেন তিনি। অনায়াসে জয়ের বন্দরে নোঙর করে জস বাটলারের দল।

এর আগে ব্যাটে নেমে শুরুটা দারুণ করে ওয়েস্ট ইন্ডিজও। কোনো উইকেট না হারিয়ে পাওয়ার প্লেতে আসে ৫৪ রান। দলীয় ৪০ রানের রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে যান ওপেনার ব্র্যান্ডন কিং। ১৩ বলে ২৩ রান আসে তার ব্যাটে। পরে নিকোলাস পুরানকে নিয়ে রানের চাকা সচল রাখেন জনসন চার্লস। এই জুটিতে যোগ হয় আরও ৫৪ রান।

দলীয় ৯৪ রানে মঈন আলীর বলে ব্রুকের হাতে ধরা পড়েন চার্লস। সাজঘরে ফেরার আগে করেন ৩৪ বলে ৩৮ রান। পরে অধিনায়ক রোভম্যান পাওয়েলকে নিয়ে এগিয়ে যান পুরান। এ জুটিও পায় রানের দেখা। ১৩৭ রানে লিয়াম লিভিংস্টোনের বলে তুলে মারতে গিয়ে মার্ক উডের হাতে ধরা পড়েন পাওয়েল। ১৭ বলে ৩৬ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। শেষদিকে শেরফান রাদারফোর্ড ও রোমারিও শেফার্ড ঝড়ে ১৮০ রানের পুঁজি পায় ক্যারিবীয় দল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ‘সুপার-এইট’ইংল্যান্ড২৪ওয়েস্ট ইন্ডিজ২৪টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪পাওয়েলবাটলারবেয়ারস্টোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT