চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্যামল কান্তির ‘ফাঁসি চাই’

সাঈফ ইবনে রফিক সাঈফ ইবনে রফিক
১১:১২ পূর্বাহ্ণ ২৫, মে ২০১৭
মতামত
A A

শিক্ষক এক মাস্তান এমপির কথায় কান ধরে উঠে বসেছেন, কারণ তার আত্মমর্যাদার ঘাটতি ছিল। প্রাণের বিমিময়ে তিনি যদি সম্মান রেখে যেতে পারতেন তাহলে ওই সময় বখাটে ছাত্ররাও শিখতে পারতো, শিক্ষকতা একটা সম্মানজনক পেশা। এই পেশার সম্মান রাখতে শিক্ষকরা প্রাণ দেন। তা না করে তিনি শিক্ষার্থীর সামনেই কান ধরে ওঠা-বসা করলেন।

যে শিক্ষক প্রাইভেট পড়ান সিক্স-সেভেনের ছাত্রদের হাতে সাময়িক-বার্ষিক পরীক্ষার প্রশ্ন তুলে দেন, বাসায় ছাত্রকে পরীক্ষার খাতায় লেখার সুযোগ করে দেন, তিনিই আবার শেখাচ্ছেন, অনেস্টি ইজ দ্যা বেস্ট পলিসি!

বরিশাল জিলা স্কুলের আরবি শিক্ষকের প্রশ্ন বিক্রির রেটটা ছিল দারুণ। ৩ মাস প্রাইভেট পড়লে মাসে ১শ করে ৩শ, পরীক্ষার আগে ২ মাস পড়লে দেড়’শ করে দুই মাসে তিন’শ। আর শুধু পরীক্ষার আগে ১ মাস পড়লে ৩’শ টাকা। আর পরীক্ষার আগের রাতে শুধু মিষ্টি নিয়ে গেলেই হবে, প্রশ্ন পেয়ে যাবে প্রিয় ছাত্ররা।

একটা বিশ্ববিদ্যালয়ে বিজনেস ফ্যাকাল্টির কমিউনিকেশন ক্লাবে এক আলোচনায় বলেছিলাম, যারা করপোরেট জগতে কিছু করতে না পারে তারাই তোমাদের শিক্ষক হয়েছে। এরপর বিশ্ববিদ্যালয়টির সাথে আমার সম্পর্ক ছিন্ন হয়।

গুরুভিত্তিক শিক্ষায় গুরুর যে পেশাগত অহম ছিল, তা ধরে রাখতে পারেনি উপনিবেশী শিক্ষা ব্যবস্থা। আবারও তাহলে সেই গল্পটা বলতে হচ্ছে: ‘লক্ষ্মণ সেনের রাজ দরবার। হুড়মুড় করে ঢুকলেন ধনাঢ্য ব্যবসায়ীর সুন্দরী স্ত্রী মাধবী।

শ্লীলতাহানির অভিযোগ আনলেন খোদ রাজা লক্ষ্মণ সেনের শালা কুমার দত্তের বিরুদ্ধে। দরবার হলজুড়ে পিন পতন নিরবতা। নিরবতা ভাঙলেন রানি বল্লভা। মাধবীকে কলঙ্কিনী আখ্যা দিয়ে ভাইকে বাঁচানোর চেষ্টা করলেন। ক্ষমতার দাপটে মাধবীর চুলে মুঠি ধরে মাটিতে শুইয়ে দিলেন। বিচারপ্রার্থীর গলায় রানির পা। এবার গোটা দরবারের ভুলটা ভেঙে দিলেন রাজপণ্ডিত গোবর্ধন আচার্য। তার হস্তক্ষেপে ন্যায়বিচার পেয়েছিলেন মাধবী।’

লক্ষ্মণ সেনকে পালিয়ে যেতে হয়েছে। ন্যায়বিচারও পালিয়েছে। এখনতো পণ্ডিতদের গলায় পারা দিয়েই রানি হতে হয়! এখন শিক্ষকরাই বাদশাহ আলমগীরের ছেলের পা ধুয়ে দেন। স্কুলে এক শিক্ষককে দেখতাম, হোমিওপ্যাথ ডাক্তার আরিফুর রহমানের ছেলের সাথে এক রিকশায় স্কুলে আসতেন। কোনো ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টিটিভ না হতে পারলে ছেলেরা ডোনেশন দিয়ে এলাকার স্কুলে জয়েন করে। ‘দুনিয়ার অন্য কোথাও চাকরি না পাইয়া এখন বেকাররা শিক্ষক হয়!’ বিশ্ববিদ্যালয় শিক্ষকের বাজারের ব্যাগ টেনেও নাকি শিক্ষক হওয়া যায়! জাতি এদের কাছে কি শিখবে? কী শিখবে?

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে)

ট্যাগ: শিক্ষক শ্যামল কান্তি ভক্ত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আমার ভীষণ আনন্দ হচ্ছে: শাহীন সামাদ

পরবর্তী

পরিবারকে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন আরিয়ানা গ্রান্ডে

পরবর্তী
আরিয়ানা গ্রান্ডে

পরিবারকে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন আরিয়ানা গ্রান্ডে

ফেনীতে মা-মেয়েকে কুপিয়ে ও শ্বাসরোধ করে খুন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু

আগস্ট ২৯, ২০২৬

আরও একধাপে এগিয়েছে ফের্নান্দেজ-ম্যানসিটি চুক্তি

আগস্ট ২৯, ২০২৬

ফিফার দুর্নীতি কেলেঙ্কারিতে জড়ানোর কথা স্বীকার করলেন আর্জেন্টাইন বাবা-ছেলে

আগস্ট ২৯, ২০২৬

সব কাজ দ্রুত করা সম্ভব না হলেও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে সরকার: প্রধানমন্ত্রী

আগস্ট ২৯, ২০২৬

শহীদ-আহত ও গুমের শিকার পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT