সুইজারল্যান্ডের বিপক্ষে পুরোটা সময় শাসন করে গেলেও শতভাগ সাফল্য না পেলেও নকআউট পর্বে ওঠলো দুবারের চ্যাম্পিয়ন ফ্রান্সের।
রোববার রাতের এই ম্যাচে পয়েন্ট হারালে ‘এ’ গ্রুপের শীর্ষে থেকেই শেষ ষোলোয় উঠেছে দিদিয়ে দেশমের দল। গ্রুপের দ্বিতীয় দল হিসেবে তাদের সঙ্গী সুইজারল্যান্ডও।
ঘরের মাঠ লিলে শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ফ্রান্স। তবে শুরু থেকেই গুছিয়ে খেলতে থাকে সুইজারল্যান্ড। নিজেদের রক্ষণ আগলে রেখে মাঝে মাঝে আক্রমণ আর পাল্টা আক্রমণে ফ্রান্সের রক্ষণকে পরীক্ষায় রাখে তারা। 
অন্যতম সেরা মিডফিল্ডার পগবার নৈপুণ্যে পাঁচ মিনিটের মধ্যে তিন-তিনবার এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পায়; তবে ভাগ্যের ফেরে আর সুইস গোলরক্ষকের দৃঢ়তায় গোলবঞ্চিত হয় স্বাগতিকরা।
শেষদিকে গ্রিজম্যান সহজ গোল নষ্ট করার হতাশায় পুড়তে হয় দেশমের শিষ্যদের।










