চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষের ঝড়ে রাজশাহীর লড়াকু পুঁজি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০২ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

১৭ ওভার পর্যন্ত লাগাম টেনে রাখলেও মোহাম্মদ নওয়াজ ও আন্দ্রে রাসেল ঝড়ে বিপিএলের ফাইনালে ৪ উইকেট হারিয়ে ১৭০ রানের পুঁজি গড়েছে রাজশাহী রয়্যালস। শিরোপা জিততে মুশফিকুর রহিমের খুলনা টাইগার্সকে করতে হবে ১৭১ রান।

শুক্রবার ১৭ ওভার শেষে রাজশাহীর সংগ্রহ ছিল ১১৬/৪। শেষ ৩ ওভারে তারা যোগ করে ৫৪ রান। নওয়াজ ২০ বলে ৪১ ও রাসেল ১৬ বল খেলে ২৭ রানে অপরাজিত থাকেন। চতুর্থ উইকেট জুটিতে তারা অবিচ্ছিন্ন থেকে যোগ করেন ৭১ রান।

টস হেরে ব্যাটিংয়ে নামা রাজশাহীর শুরুটা ভালো হয়নি। ১০ রান করে মেহেদী হাসান মিরাজের অবিশ্বাস্য এক ক্যাচে সাজঘরে ফেরেন আফিফ হোসেন ধ্রুব। দলের রান তখন ১৪। ওপেনিংয়ে তার সঙ্গী লিটন দাস ২২ গজে থিতু হয়ে গেলেও ইনিংস বড় করতে পারেননি। ২৮ বলে ২৫ রান করে ফেরেন সাজঘরে।

ওপেনাররা কার্যকরী না হলেও তিনে নামা ইরফান শুক্কুর খেলেছেন দুর্দান্ত। এ বাঁহাতি ব্যাটসম্যান ৩৫ বলে করেন ৫২ রান। ৬টি চারের সঙ্গে তার ইনিংসে ছিল ২টি ছক্কা।

খুলনার পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির নেন দুটি উইকেট। একটি করে উইকেট নিয়েছেন রবি ফ্রেইলিঙ্ক ও শহিদুল ইসলাম।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইমরুলখুলনা-রাজশাহী ফাইনালতামিমবঙ্গবন্ধু বিপিএলবিপিএল-২০১৯মুশফিকরুশোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

টানা দ্বিতীয়বার ফাইনালে পিএসজি, বিদায় বায়ার্নের

মে ৭, ২০২৬

বিজেপির অর্ধেকের বেশি জয়ে বিতর্কিত ‘এসআইআর’ কি বড় ফ্যাক্টর?

মে ৬, ২০২৬

‘মির্জা আব্বাস এখন পুরোপুরি শঙ্কামুক্ত, ঈদের আগে দেশে ফেরার পরিকল্পনা’

মে ৬, ২০২৬

চ্যাম্পিয়নশিপ লিগ শিরোপা জিতল চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাব

মে ৬, ২০২৬

‘গুটিকয়েক খারাপ সাংবাদিকের জন্য পুরো সাংবাদিক সমাজকে দোষারোপ করা যাবে না’

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT