ক্রিকেট

শেষদিনের রোমাঞ্চের অপেক্ষায় লাহোর

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যাটিং করছে, একজন আম্পায়ার দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে ব্যাটিং করছে, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

সিরিজ নির্ধারণী শেষ টেস্টের চতুর্থ দিনে পাকিস্তানের বিপক্ষে তিন উইকেট খরচায় ২২৭ রান তুলে ৩৫১ রানের লক্ষ্য দিয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। জবাবে শেষবেলায় কোনো উইকেট না হারিয়ে ৭৩ রান তুলে দিনের খেলা শেষ করেছে স্বাগতিকরা।

পঞ্চম দিনে জিততে পাকিস্তানের চাই আরও ২৭৮ রান, অস্ট্রেলিয়ার চাই ১০ উইকেট। প্রথম দুই টেস্ট ড্র হওয়ায় সিরিজে এখন সমতা। শেষদিনের রোমাঞ্চ অপেক্ষায় এখন লাহোর।

সংক্ষিপ্ত স্কোর: অস্ট্রেলিয়া- ৩৯১ ও ২২৭/৩ (ইনিংস ঘোষণা); পাকিস্তান-২৬৮ ও ৭৩/০ (চতুর্থ দিন শেষে)

তৃতীয় দিনে পাকিস্তানকে প্রথম ইনিংসে ২৬৮ রানে থামিয়ে ১৬৪ রানে এগিয়ে থেকে শেষবেলায় ১১ রান তুলে খেলা শেষ করেছিল অজিরা।

চতুর্থ দিনে ডেভিড ওয়ার্নার অর্ধশতক তুলে ফেরেন। সঙ্গী উসমান খাজা ছিলেন অবিচল। ক্যারিয়ারের ১১তম শতক তুলে খাজা অপরাজিত থাকেন ১০৪ রানে।

মার্নাস লাবুশেনের ব্যাট থেকে আসে ৩৬ রান। পরে স্টিভেন স্মিথ ১৭ রান তুলে ফিরলে শেষদিকে দ্রুত ব্যাট চালিয়ে সাড়ে তিনশ পর্যন্ত যায় প্যাট কামিন্সের দল।

সিরিজে এখন পর্যন্ত কোনো টেস্টে রেজাল্ট না হওয়ায় পাকিস্তান সফরে প্রথম জয়ের লক্ষ্যে আগ্রাসী মনোভাব নিয়ে বল করে গেছে অজি দল। তবে পাকিস্তানি ব্যাটারদের কাছে হতাশ হতে হয়েছে।

পঞ্চম দিনে ৬৯ বলে ২৭ রানে থাকা আব্দুল্লাহ শফিক এবং ৯৩ বলে ৪২ রানে থাকা ইমাম-উল-হক জয়ের লক্ষ্যে ছুটতে নামবেন।

বিষয়:ইমাম-উল-হক উসমান খাজা কামিন্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…