চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের ‘ইটের জবাব পাটকেলে’ দিচ্ছে অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৯ অপরাহ্ণ ০৬, মার্চ ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের প্রথম ইনিংসে করা ৪৭৬ রানের জবাবে শক্ত প্রতিরোধ গড়েছে অস্ট্রেলিয়া। তৃতীয় দিনে আলোকস্বল্পতার পর বৃষ্টিতে খেলা আগেভাগে থামার সময় পথ হারায়নি সফরকারীরা। ৭১ ওভারে ২ উইকেট হারিয়ে ২৭১ রানে দিন শেষ করেছে প্যাট কামিন্সের দল।

রোববার তৃতীয় দিনে ৪৭১ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নামে সফরকারী দল। ১৫৬ রানের মাথায় ভাঙে ওপেনিং জুটি। ডেভিড ওয়ার্নারকে হারায় অজিরা। ওয়ার্নারের ব্যাট থেকে আসে ৬৮ রান।

আরেক ওপেনার পাকিস্তানি বংশোদ্ভূত উসমান খাজা তিন রানের জন্য শতক হাতছাড়া করেছেন। নোমান আলির বলে ৯৭ রানে সাজঘরে ফেরেন খাজা।

দুই ওপেনারের বিদায়ে দিনের বাকি পথটায় দেখেশুনে ব্যাট চালিয়েছেন তিন ও চারের মার্নাস লাবুশেন এবং স্টিভেন স্মিথ। দুজনে ৬৮ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন আছেন।

চতুর্থ দিনে ৬৯ রান নিয়ে ব্যাটিংয়ে নামবেন লাবুশেন। ২৪ রান নিয়ে তাকে সঙ্গ দিতে নামবেন স্মিথ।

এর আগে ৪ উইকেট হারিয়ে ৪৭৬ রান তুলে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। ইমাম-উল হকের ১৫৭ রানের পর আজহার আলি খেলেন ১৮৫ রানের অনবদ্য এক ইনিংস।

Reneta

পাকিস্তানের একটি করে উইকেট তুলেছেন নাথান লায়ন, প্যাট কামিন্স ও লাবুশেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আজাহারইমাম-উল-হকওয়ার্নারখাজালাবুশেনলিড স্পোর্টসস্মিথ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও কমেছে স্বর্ণের দাম

জুন ৫, ২০২৬

হটফেভারিট ফ্রান্সকে হারাল আইভরি কোস্ট, জার্মানদের জন্য আবারও দুঃস্বপ্ন?

জুন ৫, ২০২৬

দৌলতদিয়া ফেরিঘাটে আবারও পদ্মায় পড়ল যাত্রীবাহী বাস

জুন ৫, ২০২৬

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান

জুন ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে বাসচাপায় এক নারীসহ তিন ভ্যানযাত্রী নিহত

জুন ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT