চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষটা রাঙিয়ে গেলেন রাজিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩২ অপরাহ্ণ ০৮, নভেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

৩ নভেম্বর নিজের শহর সিলেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছিলেন। পাঁচদিন পর পাঁচশো কিলোমিটার দূরের শহর কক্সবাজারে ১৮ বছরের ক্রিকেট ক্যারিয়ারের শেষ টানলেন রাজিন সালেহ। শেষের পথে জাতীয় ক্রিকেট লিগে দুই ইনিংসে অর্ধশতক করে বিদায়টা রঙিন করে তুললেন বাংলাদেশের অভিষেক টেস্টের দ্বাদশ ক্রিকেটার।

ষষ্ঠ রাউন্ডের শেষদিনে ঢাকা বিভাগের সঙ্গে ম্যাচের পয়েন্ট ভাগাভাগি করেছে সিলেট। আট দলের আসরে তাদের অবস্থান সপ্তম। কিন্তু এতসব ছাপিয়ে ম্যাচটা হয়ে গেছে রাজিন সালেহর। প্রথম ইনিংসে ৬৭ রানের পর দ্বিতীয় ইনিংসে খেলেছেন ৮৭ রানের ঝলমলে ইনিংস। ২২৪ বল খেলে শুভাগত হোমের বলে বোল্ড হয়ে শতক হাতছাড়ার আক্ষেপে পুড়েছেন তিনি।

প্রথম ইনিংসে ২৩৮ রানের পর রাজিনের ৮৭ রানের ইনিংসটির সঙ্গে জাকির আলীর ৭৭ ও সোহানুর রহমানের ৭০ রানে ভর করে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৩০৩ রান তোলে সিলেট। শেষ দিনে দুই সেশন পার হয়ে যাওয়ার পর দ্বিতীয়বারের মতো আর ব্যাটিংয়ে নামার যুক্তি খুঁজে পাননি ঢাকা অধিনায়ক নাদিফ চৌধুরী। মেনে নেন ড্র।

অমীমাংসিতভাবে শেষ হয়েছে খুলনা-রংপুর ও ঢাকা মেট্রো-চট্টগ্রামের ম্যাচ দুটিও। কক্সবাজারে শামসুর রহমানের ১২১ রানের ইনিংসটির কল্যাণে ৬ উইকেটে ২৬১ রানে ইনিংস ঘোষণা করে ঢাকা মেট্রো। চট্টগ্রামের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৪৫ রানের। জবাবে ৪ উইকেট হারিয়ে ১৪২ রান পর্যন্ত এগোতেই শেষ দিনের আলো। পয়েন্ট ভাগাভাগি করে দুই দল।

একই ঘটনা খুলনা-রংপুর ম্যাচেও। বগুড়ায় নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৮২ রানে অলআউট হয়ে রংপুরকে ২৯৫ রানের লক্ষ্য দেয় খুলনা। জবাবে ৬ উইকেটে ১৮৪ রান তোলার পর আলো কমে যাওয়ায় ম্যাচ ড্র ঘোষণা করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় ক্রিকেট লিগ-২০১৮রাজিন সালেহলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT