চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হৃদয়কে জাতীয় দলে বিবেচনা করা উচিত’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২০ অপরাহ্ন ০২, ফেব্রুয়ারি ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

বিপিএলে অসাধারণ ব্যাটিং করে সবার মন জয় করে নিয়েছেন তৌহিদ হৃদয়। সিলেট স্ট্রাইকার্সের ব্যাটার ৮ ম্যাচে চার ফিফটিতে করেছেন ২৮৮ রান। স্ট্রাইক রেট দেড়শ। টি-টুয়েন্টির চাহিদা মিটিয়ে এনে দিচ্ছেন টানা জয়। পাশাপাশি দাবি জানাচ্ছেন বড় মঞ্চে সুযোগ পাওয়ার।

মার্চে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে হৃদয়কে বাংলাদেশ দলে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না। যেভাবে সামর্থ্যের জানান দিয়ে চলেছেন, তাতে বিবেচনা করার দাবি জানালেন সিলেট কোচ রাজিন সালেহও। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মনে করেন আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য প্রস্তুত এ তরুণ।

‘হৃদয় ভালো খেলছে। এই টুর্নামেন্টে চারটা ফিফটি করেছে। তৌহিদ হৃদয় যেহেতু ভালো ফর্মে আছে, ভালো টাচে আছে, ওকে বাংলাদেশ দলে অবশ্যই চিন্তা-ভাবনা করা উচিত। সে আত্মবিশ্বাসী। কোচ হিসেবে আমি আত্মবিশ্বাসী যে বাংলাদেশ দলে গিয়ে অনেক ভালো খেলতে পারবে। আন্তর্জাতিক পর্যায়ে সে ভালো ক্রিকেট খেলবে।’

প্রথম চার ম্যাচেই তিনটি ফিফটি করেন হৃদয়। দায়িত্বশীলতার সঙ্গে আগ্রাসন দেখিয়ে নজর কাড়েন। শটের ধরনে দেখা যায় নতুনত্বের ছোঁয়া।

সিলেটকে টানা জয় এনে দিতে থাকা হৃদয় আঙুলের চোটের কারণে ছিটকে যান দুই সপ্তাহের জন্য। দুটি ম্যাচ খেলতে পারেননি। চোট থেকে ফিরে মানিয়ে নিতে একটু সমস্যা হচ্ছিল। তবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দলের শেষ ম্যাচে জ্বলে ওঠেন আবারও। ফিরে পান নিজেকে। ৪৯ বলে ৭৪ রানের ইনিংস খেলে ঝলক দেখান।

হৃদয়কে ঘিরে নির্বাচকদেরও ভাবনা আছে। এখন দেখার বিষয় ইংল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্যের ডাক আসে কিনা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল-২০২৩বিসিবিরাজিন সালেহলিড স্পোর্টসসিলেট স্ট্রাইকার্সহৃদয়
শেয়ারTweetPin

সর্বশেষ

৭ বছরেও কার্যকর হয়নি নুসরাত হত্যা মামলার রায়

এপ্রিল ১০, ২০২৬

কৃষকদল নেতার সাথে অবৈধ সম্পর্কের অভিযোগে নারীকে তালাক দিলেন স্বামী

এপ্রিল ১০, ২০২৬

নিষিদ্ধ আওয়ামী লীগ: তিন প্রশ্নের উত্তর

এপ্রিল ১০, ২০২৬

দিয়াবাতের গোলে আবাহনীর কাছে হারল মোহামেডান

এপ্রিল ১০, ২০২৬

গভীর রাতে অটোরিকশা চালককে ডেকে নিয়ে হত্যা

এপ্রিল ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT