ক্রিকেট

শুভাগতর সেঞ্চুরি, সাঞ্জামুলের সাত উইকেট

শুভাগতর সেঞ্চুরি, সাঞ্জামুলের সাত উইকেট

জাতীয় লিগে পঞ্চম রাউন্ডের দ্বিতীয় দিনে শুভাগত হোমের সেঞ্চুরিতে ঢাকা ডিভিশন প্রথম ইনিংসে ৩৮৬ রানের বড় স্কোর গড়েছে। ঢাকা মেট্রোপলিস দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৫৯ রান তুলতে ২ উইকেট হারিয়েছে। প্রথম ইনিংসে দলটি ৫৯ রানে ইনিংস ঘোষণা করে।

শুভাগত এদিন ১৪৬ বলে ১০৬ রানে সাজঘরে ফেরেন। সাতটি চার আর পাঁচটি ছয়ের মার ছিল তার ইনিংসে।

রংপুরে অন্য ম্যাচে রাজশাহীর সাঞ্জামুল ৭ উইকেট নেয়ার পরও রংপুর প্রথম ইনিংসে ৩৩৬ রান তুলেছে। বিপিএলে দল না পাওয়া নাঈম ইসলাম ৮৯ রানে আউট হন। ২৬৮ বল খেলে এই রান করেন তিনি। শেষদিকে ধীমান ঘোষ ১৫৬ বলে ৫৭ রানের ইনিংস খেলে দলের রান বাড়িয়ে নেন।

সাঞ্জামুল ইসলাম ৪১.৩ ওভার হাত ঘুরিয়ে ৬৯ রান দিয়ে ৭ উইকেট দখল করেন। দুটি উইকেট নেন শফিকুল ইসলাম। এক উইকেট দেলোয়ার হোসেনের।

রাজশাহী জবাব দিতে নেমে মাইশিকুর রহমান (৩) এবং সাব্বির হোসেনের (১) উইকেট হারিয়েছে। তৃতীয় দিন শুরু করবেন জুনায়েদ সিদ্দিকি (৩৫) এবং ফরহাদ হেসেন (১৯)।

কক্সবাজারে চিটাগং-সিলেটের ম্যাচে দ্বিতীয় দিনের খেলাও পরিত্যক্ত হয়েছে। বরিশালে খুলনা ম্যাচেরও একই অবস্থা।

বিষয়:জাতীয় লিগ-২০১৮

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…