চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেঞ্চুরি হাতছাড়া সৌম্যর, এনামুলের পাঁচ উইকেট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৯ অপরাহ্ণ ০৭, নভেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

খুলনাকে তৃতীয় দিন নাগাদ ২০৪ রানের লিড এনে দেয়ার পথে সেঞ্চুরি থেকে ১৭ রান দূরে থাকতে সাজঘরে ফিরেছেন সৌম্য সরকার। ১৬০ বলে ৮৩ করে বিদায় নেয়ার আগে আটটি চার এবং তিনটি ছয় হাঁকান এ বাঁহাতি।

জাতীয় লিগে চারদিনের এই ম্যাচে খুলনা আগে ব্যাট করে প্রথম ইনিংসে ২৬১ রানে অলআউট হয়। তিন নম্বরে নেমে ওই ইনিংসে সৌম্য ২৬ রান করতে পারেন। রংপুর নিজেদের প্রথম ইনিংসে ২৪৯ রানে ইনিংস ঘোষণা করে। তৃতীয় দিন অর্থাৎ, বুধবার খুলনা ৬ উইকেটে ১৯২ রান তুলেছে। সৌম্য ছাড়া রান পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান। শেষ বিকেলে ৮৩ বলে ৫২ রান করে সাজঘরে ফেরেন তিনি।

টায়ার-২’র অন্য ম্যাচে কক্সবাজারে ঢাকা ডিভিশনের বিপক্ষে পাঁচ উইকেট পেয়েছেন এনামুল হক জুনিয়র। তার দারুণ বোলিংয়ের পরও অবশ্য প্রথম ইনিংসে ৩৪৬ রানের বড় স্কোর গড়েছে ঢাকা। আগের দিনই সেঞ্চুরি তুলে নিয়েছিলেন আব্দুল মজিদ। এদিন অর্ধশতক পান মোশাররফ হোসেন।

ঢাকা অলআউট হওয়ার পর ৪ উইকেটে ১০২ রানে দিন শেষ করেছে সিলেট। ঢাকার থেকে এখনো তারা ৬ রানে পিছিয়ে।

সোমবার টস জিতে আগে ব্যাট করতে নামে সিলেট। দলটি ৬ উইকেটে ২২০ রান নিয়ে প্রথম দিন শেষ করে। সেখান থেকে আর ১৮ রান তুলতে মঙ্গলবার গুটিয়ে যায়। রাজিন সালেহ ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নেমে প্রথম ইনিংসে ২০১ বলে ৬৭ রান করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় লিগ-২০১৮লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

২০ ঘণ্টা পর ছেড়ে দেওয়া হলো ঢাবি ছাত্র সাজ্জাদকে

পরবর্তী

আমরা শান্তিপূর্ণ উপায়ে সমাধান চাই: ড. কামাল

পরবর্তী

আমরা শান্তিপূর্ণ উপায়ে সমাধান চাই: ড. কামাল

তফসিল ঘোষণার বিষয়ে ইসির সিদ্ধান্তে পূর্ণ সমর্থন: এইচ টি ইমাম

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT