চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুটিংস্পটে সিয়ামকে দেখতে রাজ্যের ভিড়!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৫ অপরাহ্ণ ১৭, জুলাই ২০১৯
বিনোদন
A A

চিত্রনায়ক সিয়াম আহমেদ তার ক্যারিয়ারের পঞ্চম ছবি ‘বিশ্ব সুন্দরী’-এর কাজ শুরু করেছেন সোমবার (১৫ জুলাই)। নরসিংদীর শিবপুর এলাকায় চয়নিকা চৌধুরী পরিচালিত এ ছবির কাজ চলছে। সেখানে সিয়াম শুটিং করছেন জেনে তাকে একনজর দেখার জন্য এলাকার স্কুল কলেজের শিক্ষার্থীসহ ভিড় জমিয়েছেন রাজ্যের মানুষ!

সিয়ামের ফেসবুকে পোস্ট করা ২ মিনিটের বেশি একটি ভিডিও থেকে এমনটা দেখা গেছে। ভিডিওতে দেখা যায়, শুটিংরুম থেকে বের হয়ে আসছেন চিত্রনায়ক সিয়াম। আর তাকে এক নজর দেখতে বাইরে অপেক্ষা করছে শত শত শিক্ষার্থী ও গ্রামবাসী। সিয়ামকে বেরিয়ে আসতে দেখেই শিক্ষার্থীরা হইচই শুরু করে।

তার দিয়ে ঘেরা দেয়ালের ওপার থেকে হইহুল্লোড় আর চিৎকার চেঁচামিচি করে পুরো পরিবেশ মুহূর্তে জমজমাট করে তুলে উপস্থিত জনতা। তার মাঝখান দিয়েই শোনা যায়, নির্মাতা চয়নিকা চৌধুরীর কণ্ঠস্বর শোনা যায়। যিনি আগত সিয়াম ভক্তদের উদ্দেশ্যে সিয়াম ও ‘বিশ্ব সুন্দরী’র জন্য আশীর্বাদ চাইছেন!

এসময় উৎসুক শিক্ষার্থী ও গ্রামবাসীর ভিড় ঠেকাতে সেখানে কয়েকজন পুলিশকেও দেখা গেছে। এও দেখা গেছে, সিয়ামকে দেখে দূর থেকে ছুটে আসছেন তার ভক্তরা। কেউ কেউ ভিড় ঠেলে সেলফি তোলার চেষ্টা করছে। যারা সেলফি নিতে পারছে না তারা নিজেদের ফোনেই সিয়ামের ছবি তুলছে। কেউ আবার সিয়ামের কাছ থেকে অটোগ্রাফ নেয়ার চেষ্টা করছে। সিয়াম ঘুরে ঘুরে তাদের হাতে হাত স্পর্শ করে যাচ্ছেন!

বিষয়টি নিয়ে পোড়ামন ২, দহন ও ফাগুণ হাওয়ায় এই তিন ছবি দিয়ে ব্যাপকভাবে আলোচিত হওয়া নায়ক কথা বলেন চ্যানেল আই অনলাইনের সঙ্গে। সিয়াম বলেন, আজ (বুধবার) দুপুরে ওরা আমার শুটিং স্পটে আসে। যতদূর পেরেছি তাদের কাছে যাওয়ার চেষ্টা করেছি।

তিনি বলেন, অনেকেই সকাল থেকে দাঁড়িয়ে শুটিং দেখছিল। তবে স্থানীয় স্কুল কলেজ ছুটি হলে দল বেঁধে ওরা আমাকে চলে আসে। ঢাকায় যারা থাকে তাদের কাছে শিল্পীরা অনেকসময় অ্যাভেইলেবল। কিন্তু ঢাকার বাইরে যারা থাকে তাদের কাছে শিল্পীরা অনেক আন্তরিক। সেজন্য অনেকেই ঘণ্টার পর ঘণ্টার শুধু একবার দেখার জন্য অপেক্ষা করছিল।

Reneta

কাজ শেষ করে যখন বেশি ভিড় জমে তখন সিয়াম তাদের সঙ্গে গিয়ে দেখা করে আসেন বলে জানান। বললেন, এতোগুলো মানুষ আমার জন্য অপেক্ষা করছে আমার মনে হলো ওদের কাছে দোয়া চাওয়া উচিত। সেজন্য গিয়েছি। আমি আর্শিবাদপুষ্ট।

‘বিশ্ব সুন্দরী’ ছবিতে সিয়ামের নায়িকা পরীমনি। এই অভিনেতা জানালেন, তিনি দু’দিন আগ থেকে সেখানে শুটিং করছেন। বললেন, আরও তিনদিন নরসিংদীতে শুটিং করবো। চম্পা, পরীমনি, আনন্দ খালেদ, সীমান্তসহ অনেকেই সেখানে শুটিং করছেন।

সিয়াম বলেন, প্রতিটি নতুন কাজ করার সময় স্থির থাকি কীভাবে নতুনভাবে নিজেকে হাজির করা যায়। মানুষ পছন্দ করবেন এমন কাজ করতে চাই। ‘বিশ্ব সুন্দরী’-তে কাজের সময়ও তাই করছি। সব শ্রেণির মানুষ যেন কাজটা পছন্দ করে সেই চিন্তা নিয়েই করছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনন্দ খালেদচম্পাচয়নিকা চৌধুরীপরীমনিবিশ্ব সুন্দরীলিড বিনোদনসিয়ামসীমান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT