চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিবির নেতা-কর্মীদের শিক্ষক হিসেবে চান না উপাচার্যরা

মোস্তফা মল্লিকমোস্তফা মল্লিক
৭:৪৫ অপরাহ্ণ ২৩, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

জঙ্গিবাদ দমনে শিক্ষকদেরকে দলাদলি বন্ধ করে শিক্ষার্থীদের সামনে নিজেদেরকে ‘আদর্শ’ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। যুদ্ধাপরাধে অভিযুক্ত দল জামায়াতের ছাত্র সংগঠন ইসলামি ছাত্র শিবিরের নেতা-কর্মীদেরকে শিক্ষক হিসেবে নিয়োগ না দেওয়ার আহ্বানও তাদের। শিক্ষামন্ত্রী বলেছেন, শিক্ষকদের মধ্যে যারা উগ্রপন্থা ছড়াচ্ছেন তাদের কাউকে ছাড়া হবে না।

গুলশানের হলি আর্টিজান রেস্তোঁরা আর শোলাকিয়া জঙ্গি হামলার পর শিক্ষা প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে সরকার। এর অংশ হিসেবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক মতবিনিময় অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

৪২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতারা বক্তৃতা করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বলেন, ‘ ১৯৭৫ সালের পর রাজশাহী ও চট্টগ্রাম এই দুইটি বিশ্ববিদ্যালয়কে সুপরিকল্পিতভাবে বেছে নেয়া হয়েছিলো। দীর্ঘদিন ধরে এই বিশ্ববিদ্যালয়গুলোতে সন্ত্রাসের চাষ হয়েছে। এখানে শিক্ষকরাও এর পেছনে যুক্ত ছিলেন’।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ড. এ এস এম মাকসুদ কামাল বলেন,’ আপনারা শিবির নিয়োগ দিবেন না। দুঃখজনকভাবে মন্ত্রীদের পরামর্শে, ক্ষমতাসীনদের সুপারিশে তারা নিয়োগ পায়। এটা বন্ধ করা গেলে মন্ত্রে-তন্ত্রে দীক্ষিত করে আমাদের তরুণ শিক্ষার্থীদের কেউ বিপথে নিতে পারবে না’।

শিক্ষামন্ত্রী বলেন, কয়েকটি বিশ্ববিদ্যালয় যে উগ্রপন্থা ছড়াচ্ছে তা আগে থেকেই পর্যবেক্ষণ করে আসছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। বিপথগামী শিক্ষকদের সতর্ক করেন তিনি।

Reneta

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পরপর দু’টি ঘটনার পর সারা দেশেই গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। তিনি বলেন, ‘ গোয়েন্দারা কাজ করছে, তারপরও আমার মনে হয় জঙ্গিবাদ ঠেকাতে সামাজিক আন্দোলন প্রয়োজন এজন্য শিক্ষকদের ভূমিকা রাখতে হবে’।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের মাদ্রাসার শিক্ষকদের নিয়ে মন্ত্রণালয় বৈঠক করবে রোববার।

আর ফাজিল এবং আলিম পর্যায়ের শিক্ষকদের নিয়ে একইরকম বৈঠক হবে আগামী ২৭ জুলাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্র শিবিরজঙ্গিবাদ বিরোধী মতবিনিময়শিক্ষামন্ত্রীস্বরাষ্ট্রমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও অভিনেতা রাজপালকে জেলে যাওয়ার নির্দেশ

জুলাই ১০, ২০২৬

আবারও বাড়ল স্বর্ণের দাম

জুলাই ১০, ২০২৬

হালান্ড বলছেন ইংল্যান্ড ফেভারিট, ওরাইলি বললেন ‘এটাও এক খেলা’

জুলাই ১০, ২০২৬

বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: তথ্যমন্ত্রী

জুলাই ১০, ২০২৬

দলের ঘুরে দাঁড়ানোর মানসিকতা সম্পর্কে জানি: গার্সিয়া

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT