বাংলাদেশ

শিক্ষক হত্যার বিচার দাবিতে ছুটিতেও উত্তাল রাবি

শিক্ষক হত্যার বিচার দাবিতে ছুটিতেও উত্তাল রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম সিদ্দিকী হত্যার বিচারের দাবিতে ১৮ দিনের মতো আজও উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ক্যাম্পাস ছুটির মধ্যেও চলছে আন্দোলন। 

হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন, মৌন মিছিল ও পথসভা করে শিক্ষক সমিতি ও ইংরেজি বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা। পরে শিক্ষক সমিতি ও ইংরেজী বিভাগের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

শিক্ষক নেতারা প্রকৃত খুনিদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের দাবি জানান। শিক্ষক রেজাউল করিমের হত্যাকারীদের শাস্তির দাবিতে ক্ষোভ প্রকাশ করে শিক্ষার্থীরা বলেন, যতদিন পর্যন্ত না শাস্তি দেওয়া হচ্ছে ততদিন আমাদের আন্দোলন থামানো যাবে না। 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মিজান উদ্দিন বলেন, এই দাবি আমাদের সবার দাবি।

গত ২৩ এপ্রিল নিজ বাসার অদূরে খুন হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী। এ হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলায় এ পর্যন্ত ৫ জনকে আটক করা হয়েছে। তবে এখনো এই হত্যাকাণ্ডের কোনো মোটিভ উদ্ধার করতে পারেনি পুলিশ।

বিষয়:রাবি-শিক্ষক হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…