চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিহত জঙ্গিরা রাবি শিক্ষক হত্যায় জড়িত ছিলো: ডিবি

এনামূল কবীর রূপমএনামূল কবীর রূপম
১:৪৮ অপরাহ্ণ ০৭, জুন ২০১৬
বাংলাদেশ
A A

রাজধানীতে ক্রসফায়ারে নিহত দুই শীর্ষ জঙ্গি উসমান এবং কামাল রাজশাহীতে প্রফেসর রেজাউল করিম হত্যা ও বগুড়ায় শিয়া মসজিদের হত্যাকাণ্ডে নেতৃত্ব দিয়েছিলো বলে দাবি করেছে পুলিশ। ঢাকায় কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান বলেছেন, সংখ্যালঘুদের জীবন রক্ষায় সরকারের ব্যর্থতা প্রমাণ করতেই টার্গেট কিলিং করছে জঙ্গিরা।

বিভিন্ন সময়ে গ্রেফতার হওয়া জঙ্গিদের জবানী থেকে উঠে আসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম হত্যা ও দিনাজপুরের কাহারোলে জঙ্গি হামলায় নেতৃত্ব দেয় জয়পুরহাটের জেএমবি নেতা তারেক হোসেন মিলু ওরফে উসমান আর বগুড়ায় শিয়া মসজিদের হামলায় নেতৃত্ব দেয় দিনাজপুরের ভয়ংকর জঙ্গী সুলতান মাহমুদ ওরফে রানা ওরফে কামাল মঙ্গলবার ভোরে ডিবির সঙ্গে বন্দুক যুদ্ধে নিহত হয় তারা। মিডিয়া সেন্টারে এক ব্রিফিংএ জঙ্গী তৎপরতা নিয়ে কথা বলেন কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট প্রধান মনিরুল ইসলাম। 

তিনি বলেন, জঙ্গিরা অস্ত্র কিনছে, অন্যান্য জঙ্গিদের একটি পূর্বপরিকল্পিত মিশনে পাঠাচ্ছে, তাদের জন্য বাসা ভাড়া করে দিচ্ছে, তাদের খরচ, তাদের পরিবারের খরচ নির্বাহ করে দিচ্ছে।  এসব কাজে বিশাল অর্থসহায়তা দরকার। তাদের সেসব দেওয়া হচ্ছে। চাকরির মতো করে টাকা দেওয়া হচ্ছে এসব জঙ্গিদের। 

জঙ্গীদের একের পর এক হত্যাকাণ্ডের পেছনে বিশেষ মোটিভ রয়েছে বলেন সিটিটিসি প্রধান। বলেন, এমন হত্যাকাণ্ড ঘটিয়ে জঙ্গিরা দেখাতে চায় যে সরকার সংখ্যালঘু পরিবারগুলোকে রক্ষা করতে পারছে না। এমনকি মুসলিমদের মধ্যেও যেসব ভিন্নমতাবলম্বী রয়েছে। যেমন শিয়া বা আহমাদিয়া, তাদেরও সরকার রক্ষা করতে পারছে না। সরকার ব্যর্থ, সেটাই প্রমাণ করতে চাইছে তারা। 

দেশে জঙ্গি তৎপরতার পেছনে জামায়াত শিবিরের সরাসরি হাত রয়েছে জানিয়ে গোয়েন্দারা বলেন চট্রগ্রামে এসপির স্ত্রী হত্যার তদন্তেও সহায়তা করছে সিটিটিসি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাবি-শিক্ষক হত্যাশিয়া মসজিদে হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শব্দ ও সত্যের অবিনাশী কারিগর: অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক স্মরণে

জুলাই ৯, ২০২৬

আবাসন শিল্পে সরকারের নীতিগত ও আর্থিক সহায়তা চায় রিহ্যাব

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশু নিছামনি হত্যার ২৫ দিনে আদালতের রায়, ৩ জনের মৃত্যুদণ্ড

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘ পুলিশকে আরও প্রযুক্তিনির্ভর করতে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান

জুলাই ৯, ২০২৬
ছবি: এনসিপির সদস্য সচিব আখতার হোসেন (সংগৃহীত)।

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে আদালতের রায় ইতিবাচক: আখতার হোসেন

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT