বিনোদন

শাহরুখের সম্মানহানি করতেই ফাঁসানো হয়েছিল আরিয়ানকে!

সাক্ষাৎকারে মালায়ালাম অভিনেতা টোভিনো থমাস

দুই যুবকের ছবি, একজন ক্যামেরার দিকে তাকাচ্ছেন, অন্যজন হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই যুবক বিভিন্ন পরিবেশে, একজন ক্যামেরার দিকে তাকাচ্ছেন, অন্যজন হাসছেন, বাংলাদেশি যুবকদের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

মাদক মামলায় গেল বছর শাহরুখ-পুত্র আরিয়ান খানকে গ্রেপ্তার করার পিছনে অনেকেই রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ পেয়েছিলেন। বিভিন্ন রাজনৈতিক মহল থেকে শুরু করে বলিপাড়ার একাধিক ব্যক্তিত্ব এই ধারণার সপক্ষে নিজেদের সমর্থন প্রকাশ করেছিলেন।

এবার এই তালিকায় জুড়লো জনপ্রিয় মালায়ালাম অভিনেতা টোভিনো থমাস-এর নাম। তার দাবি, আদতে এই মাদককাণ্ড পুরোটাই সাজানো এবং তা করা হয়েছে শাহরুখের নাম ও ভাবমূর্তি নষ্ট করতে!

বলিউড হাঙ্গামা-কে দেওয়া এক সাক্ষাৎকারে আরিয়ান খানের মাদককাণ্ড নিয়ে খোলাখুলি এই বিস্ফোরক মন্তব্য করেন নেটফ্লিক্সের সুপারহিরো ছবি ‘মিন্নাল মুরলি’-র নায়ক।

রাখঢাক না রেখেই তিনি বলেন, ‘জেনে বুঝেই মাদককাণ্ডে ফাঁসানো হয়েছে আরিয়ান খানকে। সবটা দেখে যা মনে হচ্ছে তা হল এর পিছনে রয়েছে গভীর কোন রাজনৈতিক ষড়যন্ত্র। শাহরুখ ও তার ছেলে আরিয়ানের সম্মান নষ্ট করার জন্যই একটা ষড়যন্ত্র ছিল।’

মূলত আন্তর্জাতিক মাদক চক্রের অংশ হওয়ার অভিযোগ উঠেছিল আরিয়ান খানের বিরুদ্ধে। তবে সম্প্রতি জানা গেছে, এই অভিযোগের পক্ষে কোনরকম তথ্য প্রমাণ পায়নি এনসিবির বিশেষ তদন্তকারী দল। সেই প্রসঙ্গেও এই দক্ষিণী অভিনেতা বলেছেন, ‘মানুষ বুঝতে পারছেন পুরোটাই ষড়যন্ত্র ছিল। সেই জন্য তো দোষী সাব্যস্ত হননি আরিয়ান।’

বিষয়:আরিয়ান খান মাদককাণ্ড শাহরুখ পুত্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…