চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ছেলে যখন বডিগার্ড তখন জুতা চুরি করা অসম্ভব’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৮ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০২৬
বিনোদন
A A

জনসমক্ষে তিনি সাধারণত গম্ভীর, মুখে হাসি দেখা যায় না বললেই চলে। কিন্তু প্রিয় বন্ধুর বিয়ের আসরে ধরা দিলেন একেবারে অন্য মেজাজে। বলছি শাহরুখ খান এবং গৌরী খানের বড় ছেলে আরিয়ান খানের কথা।

সম্প্রতি তাকে তার এক ঘনিষ্ঠ বন্ধুর বিয়েতে যোগ দিতে দেখা গিয়েছে। আর সেখানেই কনের বোনেদের সঙ্গে ‘জুতা চুরাই’ বা জুতো লুকোনোর প্রথা নিয়ে আক্ষরিক অর্থেই যুদ্ধে নেমে পড়লেন আরিয়ান।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, বিয়ের মণ্ডপে বরের জুতা যেন চুরি না হয়, তার জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছেন আরিয়ান। কনের বান্ধবীরা যখনই হানা দেওয়ার চেষ্টা করছেন, আরিয়ান তার দলবল নিয়ে তাদের বাধা দিচ্ছেন। এক সময় পরিস্থিতি এমন হয় যে, হাসাহাসি আর মজার ছলে রীতিমতো কাড়াকাড়ি শুরু হয়ে যায় দু’পক্ষের মধ্যে। আরিয়ানের চোখেমুখে তখন জেতার জেদ!

নেটিজেনদের নজর কেড়েছে আরিয়ানের এই বিরল রূপ। পরনে ডিজাইনার ব্ল্যাক পাঠানি স্যুট, আর চোখে সেই চেনা চাহনি। কিন্তু এই ভিডিওতে তাকে প্রাণখোলা ভাবে হাসতে এবং মজা করতে দেখা গেছে। সাধারণত পাপারাজ্জিদের ক্যামেরার সামনে তিনি যতটা সংযত থাকেন, বন্ধুদের ভিড়ে তিনি ঠিক ততটাই চনমনে।

ভিডিওটি ভাইরাল হতেই কমেন্টের বন্যা বয়ে গেছে। কেউ লিখেছেন, “কিং খানের ছেলে যখন বডিগার্ড হয়, তখন জু্তা চুরি করা অসম্ভব!” আবার কেউ আরিয়ানের হাসিমুখ দেখে মন্তব্য করেছেন, “আরিয়ানকে হাসলে কত কিউট লাগে, কেন যে ও সবসময় গম্ভীর থাকে!

অভিনয়ের বদলে ক্যামেরার পিছনের কাজকেই বেছে নিয়েছেন আরিয়ান। তবে কাজের ফাঁকে বন্ধুদের সঙ্গে এই হুল্লোড় প্রমাণ করে দিল যে, বাবার মতোই আরিয়ানও ইয়ার-দোস্তির জন্য জান লড়িয়ে দিতে পারেন। আরিয়ান পরিচালিত ওয়েব সিরিজ ‘দ্য় ব্যাডস অফ বলিউড’ প্রশংসা কুড়িয়েছে।  তবেও এখনও নিজের নতুন প্রোজেক্টের ঘোষণা করেননি শাহরুখ পুত্র।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরিয়ান খানশাহরুখ খানশাহরুখ পুত্র
শেয়ারTweetPin

সর্বশেষ

২০২৬ বিশ্বকাপে প্রযুক্তি যেভাবে বদলে দিচ্ছে সবকিছু

বল থেকে রেফারি: ২০২৬ বিশ্বকাপে প্রযুক্তি যেভাবে বদলে দিচ্ছে সবকিছু

জুন ৯, ২০২৬

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৪ জন

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশু রামিসা হত্যা: ৭২ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় ও ডেথ রেফারেন্স উচ্চ আদালতে

জুন ৯, ২০২৬

নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে

জুন ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT