চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেই সমীর ওয়াংখেড়ে বিতর্কে শাহরুখ-গৌরীর তীক্ষ্ণ অবস্থান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০২ অপরাহ্ণ ২৭, নভেম্বর ২০২৫
বিনোদন
A A
বিতর্কে সমীর ওয়াংখেড়ে, শাহরুখ খান ও গৌরী খান ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখ খান ও গৌরী খানের মালিকানাধীন রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে মানহানির মামলা করেন আইআরএস কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে ।

ওয়াংখেড়ের মামলার শুনানিতে রেড চিলিজের আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট নীরজ কিশন কৌল আদালতে বলেন, “বলিউডের নেতিবাচক দিকগুলো দেখাতে গিয়ে ‘অতিউৎসাহী কর্মকর্তা’ দেখানো বেআইনি নয় এবং এটিকে ব্যক্তিগতভাবে সমীর ওয়াংখেড়েকে লক্ষ্য করে বানানো হয়েছে- এমন দাবি গ্রহণযোগ্য নয়।”

এসময় তিনি আরও জানান, সিরিজটিতে কোথাও কর্ডেলিয়া ক্রুজ মামলার সরাসরি উল্লেখ বা পুনর্নির্মাণ করা হয়নি। ‘স্যাটায়ার ও ফিকশন একসঙ্গে থাকতে পারে’ এমন মন্তব্য করে হিন্দুস্তান টাইমসকে উদ্ধৃত করে কৌল বলেন, “স্যাটায়ার আর ফিকশন কি একসঙ্গে থাকতে পারে না? বাস্তব চরিত্র বা ঘটনার আংশিক অনুপ্রেরণা থাকতেই পারে, তার সঙ্গে ডিসক্লেমারও থাকতে পারে। তাতে কোনো অসুবিধা নেই। এখানে কোনো বিদ্বেষ নেই, কোনো ক্ষতিকর উদ্দেশ্য নেই। সিরিজটি তো বলিউডের একটি পার্টির সাফল্যের গল্প।”

তিনি আরও যুক্তি দেন,“আমরা কর্ডেলিয়া ক্রুজ মামলার ডকুমেন্টারি বানাইনি। আমরা শুধু অতিউৎসাহী কর্মকর্তাদের দ্বারা অনুপ্রাণিত হয়েছি। এটা মোটেও সেই মামলার গল্প নয়।”

‘জনগণের কর্মকর্তা এতটা স্পর্শকাতর হতে পারেন না’ মন্তব্য করে শাহরুখের ওই আইনজীবী আরো বলেন,“বলিউডের দুর্বলতা বা সমস্যাগুলো দেখাতে গিয়ে অতিউৎসাহী কর্মকর্তার চরিত্র দেখালেই তাকে কারও সঙ্গে মেলাতে হবে এমন নয়। অন্যরা কী বলছে তার দায় নিতে পারি না। আমি বলিউডের সমস্যাগুলো তুলে ধরতে সম্পূর্ণ স্বাধীন। এমনকি কাউকে রেফারেন্স করলেও একজন সরকারি কর্মকর্তা এতটা ‘থিন-স্কিনড’ বা স্পর্শকাতর হতে পারেন না।”

কী অভিযোগ ছিলো সমীর ওয়াংখেড়ের? মামলায় তিনি দাবি করেন, আরিয়ান খানের পরিচালনায় নির্মিত নেটফ্লিক্স সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’–এ তাকে ‘মিথ্যা, বিদ্বেষপূর্ণ ও মানহানিকর’ভাবে তুলে ধরা হয়েছে। তার অভিযোগ, সিরিজটি মাদকবিরোধী আইন প্রয়োগকারী সংস্থাগুলোর ভুল ও নেতিবাচক চিত্র উপস্থাপন করছে, এবং এতে জনসাধারণের মধ্যে আইন–শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার প্রতি আস্থা নষ্ট হচ্ছে।

Reneta

মামলায় তিনি উল্লেখ করেন, সিরিজে তাকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কুৎসা রটানো হয়েছে, যখন তার বিরুদ্ধে এবং আরিয়ান খানের পক্ষ থেকে বোম্বে হাই কোর্ট ও এনডিপিএস বিশেষ আদালতে মামলা চলছে, তখন এই সিরিজ তাকে ‘অন্যায্যভাবে’ লক্ষ্যবস্তু করেছে। ওয়াংখেড়ের অভিযোগ, সিরিজটি পরিকল্পিতভাবে তার ভাবমূর্তি বিনষ্ট করার উদ্দেশ্যে বানানো হয়েছে। ডিএনএ ইন্ডিয়া

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরিয়ান খানব্যাডস অব বলিউডমামলাশাহরুখ খানসমীর ওয়াংখেড়েসিরিজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইটনায় পূর্ব শত্রুতার কারণে যুবক নিহত

পরবর্তী

রাষ্ট্র যন্ত্রের দায়িত্ব পেতে হলে অভিজ্ঞতা থাকতে হবে: নজরুল ইসলাম খান

পরবর্তী
নজরুল ইসলাম খান এক সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্র যন্ত্রের দায়িত্ব পেতে হলে অভিজ্ঞতা থাকতে হবে: নজরুল ইসলাম খান

অভিনেত্রী জেন্ডায়া রোড্রিগেজ 'স্কুইড গেম: আমেরিকা' এর পোস্টারে।. Channel i News - চ্যানেল আই নিউজ

২৬ ফেব্রুয়ারিতে শুরু ‘স্কুইড গেম: আমেরিকা’

সর্বশেষ

গলা ধাক্কা দিয়ে ম্যাচ শেষ হওয়ার পর লাল কার্ড দেখেছেন পারেদেস

জুলাই ২০, ২০২৬

প্রিজারভেটিভে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের আশঙ্কা: সতর্ক করলেন ফরাসি গবেষকরা

জুলাই ২০, ২০২৬

মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী

জুলাই ২০, ২০২৬

পেরুতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ছয়জন নিহত

জুলাই ২০, ২০২৬
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT