চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও আইনি বিপাকে শাহরুখপুত্র আরিয়ান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৫ অপরাহ্ণ ০৬, ডিসেম্বর ২০২৫
বিনোদন
A A
Young man with curly hair in a denim jacket looking contemplative. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও আইনি ঝামেলায় জড়িয়েছেন বলিউড কিং শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। ব্যাঙ্গালুরুর একটি নাইট ক্লাবে অশালীন অঙ্গভঙ্গি করার অভিযোগে তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনায় খুব শিগগিরই পুলিশি জেরার মুখে পড়তে হতে পারে শাহরুখপুত্রকে।  

ভারতীয় গণমাধ্যম এএনআই সূত্রে খবর, আরিয়ান খানের বিরুদ্ধে ব্যাঙ্গালুরুর পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন আইনজীবী ওয়াইজ হুসেইন। শুধু তাই নয়, অশালীন অঙ্গভঙ্গির বিষয়টি উল্লেখ করে কর্ণাটকের রাজ্য মহিলা কমিশনেও অভিযোগ জমা পড়েছে।

ওই আইনজীবীর দাবি, আরিয়ানের মধ্যমাঙ্গুলি প্রদর্শন করার কারণে সেই রাতে ওই পার্টিতে উপস্থিত থাকা বহু নারী অপমানিত বোধ করেছেন। পুলিশের কাছে তিনি বাদশাপুত্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার অনুরোধও জানিয়েছেন।

গত ২৮ নভেম্বর বন্ধুবান্ধবদের সঙ্গে আরিয়ান ব্যাঙ্গালুরুর ওই নাইটক্লাবে উপস্থিত হন। এসময় তার সঙ্গে ছিলেন কর্ণাটকের মন্ত্রী জমির আহমেদের পুত্র জায়েদ খান এবং স্থানীয় বিধায়ক এনএ হ্যারিসের পুত্র মোহাম্মদ নালাপদ।

ক্লাবে উপস্থিত অতিথিদের উল্লাস দেখে আরিয়ান তখন বারান্দায় দাঁড়িয়ে তাদের উদ্দেশ্যে মধ্যমা প্রদর্শন করেন। এই মুহূর্তটি ক্যামেরাবন্দি হয়ে দ্রুত নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। ভাইরাল ভিডিওটি দেখে ব্যাঙ্গালুরুর বাসিন্দাদের একাংশ সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায়। সেই প্রেক্ষিতেই এবার থানায় অভিযোগ জমা পড়েছে।- টাইমস অব ইন্ডিয়া

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরিয়ান খানবলিউড কিংশাহরুখ খানশাহরুখ খানের পুত্র
শেয়ারTweetPin

সর্বশেষ

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম মিস নীড়ের

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT