অন্যান্য

শাবি ভিসির অপসারণে শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ চান সুরঞ্জিত

শাবি ভিসির অপসারণে শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ চান সুরঞ্জিত

আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে বলেছেন, সিলেটের হযরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি পদত্যাগ না করলে তাকে সরিয়ে দিন।

রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইন্সটিটিউটে এক আলোচনায় তিনি বলেন, ওই বিশ্ববিদ্যালয়ের সমস্যা সংকটে পরিণত হবার আগেই শিক্ষামন্ত্রী এবং শিক্ষা মন্ত্রণালয়ের তা সমাধান করা উচিত।

গত বৃহস্পতিবার সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসির অপসারণ দাবিতে শিক্ষকদের একাংশের আন্দোলনের সাথে একত্ম হয়ে ভিসির পদত্যাগের জন্য শনিবার পর্যন্ত আল্টিমেটাম দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।

আল্টিমেটাম না মানা হলে রোববার থেকে কঠোর আন্দোলনের যাবে বলে হুঁশিয়ারি দিয়েছে শিক্ষর্থীরা।

গত ৫ মাস ধরে ভিসির অপসারণ দাবিতে শিক্ষকদের আন্দোলন চলছিলো। এরই মধ্যে গত রোববার আন্দোলনকারী শিক্ষকদের উপর ছাত্রলীগের হামলার ঘটনার পর আন্দোলন আরো জোরদার হয়ে উঠে।

বিষয়:ছাত্রলীগ সুরঞ্জিত সেনগুপ্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…