চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শান্ত-তানবীরের ব্যাটে ‘এ’ দলের জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০২ অপরাহ্ণ ১৯, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা অনুশীলনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: বিসিবি

আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৩ উইকেটের জয় তুলে নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। তানবীর হায়দারের অপরাজিত ৬১ ও নাজমুল হোসেন শান্তর ৪৪ রানে ভর করে সিরিজে এগিয়ে গেল স্বাগতিকরা। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বৃষ্টিতে ফল আসেনি।

কক্সবাজারে শুরুতে ব্যাট করে ৪৮.১ ওভারে গুটিয়ে যাওয়ার সময় ১৯৫ রানের বেশি এগোতে পারেনি আইরিশরা। জবাবে ৪৬.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে টাইগার দল।

আয়ারল্যান্ড ইনিংসে কোন ফিফটি নেই। তবে তাদের আট ব্যাটসম্যান দুইঅঙ্কের দেখা পেয়েছেন। যার সর্বোচ্চটি সিমি সিংয়ের ৩৩। এছাড়া শ্যানন ২৭, অ্যান্ডারসন ২৭, পয়েন্টারের ২৫ রানে দুইশর কাছে পৌঁছায় সফরকারীরা।

Banglabid

বাংলাদেশের হয়ে ৩৩ রানে ৪ উইকেট নিয়ে সফল সাঞ্জামুল ইসলাম। ২৫ রানে ৩ উইকেট নিয়েছেন আবুল হাসান। একটি করে উইকেট গেছে আবু হায়দার, তানবীর হায়দার ও আল-আমিনের দখলে।

জবাব দিতে নেমে শুরুতেই জাকির হাসানকে (৪) হারায় স্বাগতিকরা। দলীয় সংগ্রহ একশ ছুঁতে ছুঁতে সাদমান ইসলাম ২৪, আল-আমিন ৬ ও নাদিফ চৌধুরিকে (১০) হারিয়ে বসে বাংলাদেশ।

কিছুক্ষণ পর ৬ চারে ৪৪ করে ফিরে যান অধিনায়ক নাজমুলও। নুরুল হাসান (১) ও সাঞ্জামুল ১০ রানে তাকে অনুসরণ করলে একপাশ আগলে ব্যাট চালিয়ে যান তানবীর। শেষপর্যন্ত ৮ চারে ৬১ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন।

Reneta

তানবীরের সঙ্গে ৪০ রানের ম্যাচ জয়ী জুটি গড়ে ১০ রানে অপরাজিত থাকেন আবুল হাসন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ‘এ’ দল
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিশ্বকাপ দলের গোলরক্ষককে নিলো ম্যানসিটি, কয় বছরের চুক্তি?

আগস্ট ১২, ২০২৬

কামিন্স বাংলাদেশের এই বিষয়ে জানেন না, তবে…

আগস্ট ১২, ২০২৬

সাভারে সেই প্রেসার কুকার বোমা নিরাপদে নিষ্ক্রিয়

আগস্ট ১২, ২০২৬

সহ-আয়োজক হয়েও যে কারণে সরাসরি বিশ্বকাপ খেলতে পারবে না নামিবিয়া

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

মিয়ানমারের প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানে খননকাজ করবে কানাডীয় প্রতিষ্ঠান

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT