ক্রিকেট

সাউথ আফ্রিকায় বড় হারের পর বাংলাদেশ ‘এ’ দলে ছয় পরিবর্তন

বাংলাদেশ ক্রিকেট দলের দুই খেলোয়াড়, একে অপরের পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের দুই খেলোয়াড়, একে অপরের পাশে দাঁড়িয়ে, মাঠে প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাউথ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে প্রথম চারদিনের ম্যাচে ইনিংস ও ৪১৩ রানের বিশাল ব্যবধানে হারের পর বাংলাদেশ ‘এ’ দলে ছয়টি পরিবর্তন এনেছে বিসিবি।

স্বাগতিকদের পেস আক্রমণের সামনে দুই ইনিংসেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। নাঈম শেখ, মাহমুদুল হাসান জয় ও আফিফ হোসেনদের ব্যর্থতায় ম্যাচটি কেবল তিন দিনেই শেষ হয়ে যায়।

হারের পর শাহাদাত হোসেন দীপুর সঙ্গে দল থেকে বাদ পড়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন, জাকির হাসান, এনামুল হক বিজয়, ইকবাল হোসেন ইমন ও কালাম সিদ্দিকী অলিন।

দুদলের দ্বিতীয় ও শেষ চারদিনের ম্যাচ শুরু হবে ৩০ আগস্ট পচেফস্ট্রুমে। এরপর ৬, ৯ ও ১২ সেপ্টেম্বর ব্লুমফন্টেইন, কিম্বার্লি ও পচেফস্ট্রুমে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ ও সাউথ আফ্রিকা ‘এ’ দল।

বাংলাদেশ ‘এ’ দল: নাইম শেখ, মাহমুদুল হাসান জয়, আফিফ হোসেন ধ্রুব, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, হাসান মুরাদ, নাঈম হাসান, আল ফাহাদ, রেজাউর রহমান রাজা, জাকের আলি অনিক, মুশফিক হাসান, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন।

বিষয়:এনামুল হক নাঈম শেখ বাংলাদেশ ‘এ’ দল সাউথ আফ্রিকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…