চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিবের ‘পাসওয়ার্ড’-এ রানী নয়, নতুন নায়িকা কলকাতার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৫ অপরাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০১৯
বিনোদন
A A

জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান আসন্ন ছবি ‘পাসওয়ার্ড’। ছবির শুটিং শুরু হবে ২৬ ফেব্রুয়ারি। তার আগেই নায়িকা নির্বাচন নিয়ে বারবার খবরের শিরোনামে ছবিটি। শবনম বুবলী চূড়ান্ত হওয়ার পর আরেক নায়িকা হিসেবে রানী আহাদের নাম শোনা যাচ্ছিল। তবে এটি ‘পুরোপুরি ভুয়া খবর’ বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন ছবির পরিচালক মালেক আফসারি। 

‘পাসওয়ার্ড’ ছবির একাংশের প্রযোজক মো. ইকবালও নিশ্চিত করে বলেছেন, ‘রানী আহাদ ‘পাসওয়ার্ড’-এ আছে বলছে? তার সঙ্গে লিখিত চুক্তিও হয়নি। তার আগে কয়েকজন নতুন মেয়ের সঙ্গে আলাপ করেছিলাম। বুবলী ছাড়াও কাউকেই চূড়ান্ত করিনি।’ তিনি বলেন, ‘লিখিত চুক্তির আগে কেউ যদি নিউজ করার এতে আমাদের কিছু করার নেই। তবে রানী থাকছে না এটা নিশ্চিত।’

রবিবার বিকেলে চলচ্চিত্রের ‘মাস্টার মেকার’ হিসেবে পরিচিত মালেক আফসারি বলেন, রানী আহাদকে ‘পাসওয়ার্ড’ ছবিতে নিচ্ছি না। তার সঙ্গে চূড়ান্তভাবে কোনো আলাপ হয়নি। সোনারগাঁ হোটেলে মিটিংয়ের সময় তার সাথে দেখা হয়েছিল। একসাথে ছবি তুলেছিলাম। কিন্তু তাকে নেব এমন কোনো পাকা কথা দেইনি।’

মালেক আফসারি বলেন, ‘অনেকেই নিউজ করেছে শাকিব খানের ‘পাসওয়ার্ড’ ছবির নায়িকা রানী আহাদ। এটা পুরোপুরি মিথ্যে খবর। আমি কাউকে এরকম কোনো বক্তব্যও দেইনি।

বুবলীর পর তাহলে ‘পাসওয়ার্ড’ ছবিতে নতুন নায়িকা কে? মালেক আফসারি চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘তার নাম বনশ্রী। কলকাতার মেয়ে। পশ্চিমবঙ্গের সাবেক এক উপমন্ত্রীর ছোটবোন। একেবারেই নতুন, এটাই তার প্রথম সিনেমা হতে যাচ্ছে। বনশ্রী কানাডায় লেখাপড়া করেছে। ফেসবুকের কল্যাণে অনেকদিন ধরে বনশ্রীর সঙ্গে আমার পরিচয়, বন্ধুত্ব। হিরোও (শাকিব খান) তাকে পছন্দ করেছে। ফাইনালি তাকে নিচ্ছি। আজ সন্ধ্যা ৭ টার পর সে (বনশ্রী) ঢাকায় আসবে।’

‘পাসওয়ার্ড’ নির্মিত হবে এসকে ফিল্মসের (শাকিব খান ফিল্মস) ব্যানারে। ‘হিরো দ্য সুপারস্টার’ ছবির অভূতপূর্ব সাফল্যের পর ‘পাসওয়ার্ড’ ছবির মাধ্যমে আবারও অর্থ লগ্নি করছেন শাকিব খান। জানা যায়, একটি মিশনকে কেন্দ্র করে ‘পাসওয়ার্ড’ ছবির গল্প। সেখানে সবকিছুতে থাকবে নতুনত্ব। শিল্পী ও নির্মাতা বাদে বেশিরভাগ টেকনিশিয়ানস থাকবেন দেশের বাইরের। গানের শুটিং হবে দুবাই, তুর্কিতে। ঈদুল ফিতরকে টার্গেট করে নির্মাণ করা হচ্ছে ‘পাসওয়ার্ড’।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বুবলীমালেক আফসারিলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

এনজিওর ‘ফান্ড’ বনাম সামাজিক দায়বদ্ধতা: হামের প্রকোপ ও সুশীল সমাজের নীরবতা

জুন ৮, ২০২৬

পদত্যাগ করছেন ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা শ্রীরাম কৃষ্ণন

জুন ৮, ২০২৬

মাঠে অজ্ঞান, জ্ঞান ফিরে এরিকসেন জানালেন ভালো আছেন

জুন ৮, ২০২৬

চুক্তির আগে ইরানের জব্দ সম্পদে ছাড় নয়: ট্রাম্প

জুন ৮, ২০২৬

বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT