ক্রিকেট

শরিফুলের অভিষেক, মোসাদ্দেককে নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেটার বল ফেলে দিচ্ছে, মাঠে খেলাধুলার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন বাংলাদেশ ক্রিকেটার বল ছুঁড়ে দিচ্ছে, খেলার মাঠে সক্রিয় দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। দলে দুই পরিবর্তন। অভিষেক হল পেসার শরিফুল ইসলামের।

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে নামা একাদশে জায়গা পাননি তাসকিন আহমেদ। মোস্তাফিজুর রহমানের সঙ্গে পেস সামলাবেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ও অভিষিক্ত শরিফুল ইসলাম।

দলে আরেক পরিবর্তন। মিডলঅর্ডারে মোহাম্মদ মিঠুনের জায়গায় ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত।

সাকিব আল হাসানের স্পিনসঙ্গী হয়েছেন দুই অলরাউন্ডার আফিফ হোসেন ও মেহেদী হাসান মিরাজ।

সিরিজের তৃতীয় ওয়ানডে আগামী ২৫ ও ২৮ মে। সব ম্যাচই দিবা-রাত্রির। শুরু দুপুর ১টায়।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

বিষয়:তামিম বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে মিরাজ মুশফিক মোস্তাফিজ মোসাদ্দেক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…