বিনোদন

শমসেরায় রণবীরের সহযাত্রী বানী কাপুর

বাণী কাপুরের তৃতীয় ছবি শমসেরা

শমসেরায় রণবীরের সহযাত্রী বানী কাপুর

৫৩ সেকেন্ডের টিজারেই যে চমক দেখিয়েছে রণবীর কাপুর, না জানি সিনেমা মুক্তির পর কি হবে! বলছি, যশ রাজ ফিল্মের পরবর্তী ছবি ‘শমসেরা’র কথা।

রণবীরের বিপরীতে ছবিটিতে কে থাকছে তা এতদিন জানা না গেলেও আজ তা সামনে এসেছে। জানা গেছে, রণবীর কাপুরের বিপরীতে এই সিনেমাতে নায়িকা হিসেবে থাকছেন বাণী কাপুর। এরই মধ্যে যশরাজ ফিল্মের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে, ছবিতে রণবীরের বিদ্রোহী মিশন যাত্রায় বাণী একজন সহযাত্রীর ভূমিকায় অভিনয় করছেন। পরিচালক মালহোত্রা বলেছেন, চরিত্রটির জন্য বাণী দারুন মানানসই। অভিনেত্রী হিসেবে তিনি যেমন দারুন তেমনি তার সৌন্দর্যও আকর্ষনীয়। তিনি আরও বলেন, নায়িকা হিসেবে আমরা এমন একজনকে চাচ্ছিলাম যাকে দেখে দর্শকরা বিমোহিত হবে।

আর রণবীর থাকছেন দুর্ধর্ষ ডাকাতের রূপে। যা এর আগে কখনো দেখা যায়নি। সিনেমাটিতে তিনি তার লুকে অনেক পরিবর্তন এনেছেন।

‘শমসেরা’ হবে বাণী কাপুর অভিনীত তৃতীয় ছবি। এর আগে ২০১৩ সালে বাণী ‘শুদ্ধ দেশি রোমান্স’ এবং ২০১৬ সালে ‘বেফিকরে’ ছবিতে অভিনয় করেন।

বিষয়:বাণী কাপুর রণবীর কাপুর শমসেরা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…