চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লেগুনায় বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় একজনের মৃত্যু

মোরছালীন বাবলামোরছালীন বাবলা
১০:০৬ পূর্বাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকায় বিদ্যুতের খুঁটিতে থাকা ইন্টারনেটের তারে জড়িয়ে লেগুনায় বিদ্যুৎ স্পৃষ্টের ঘটনায় গুরুতর আহত একজন মারা গেছে। বাকি গুরুতর আহত ৬ জনকে সোহরাওয়ার্দী হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। লেগুনায় ১৭ যাত্রী বিদ্যুৎস্পৃষ্ট হয়।

আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছিলো চিকিৎসকরা। এর মধ্যে সেলিনা বেগম নামে একজন মারা গেছে।

শুক্রবার মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে যাত্রী বোঝাই লেগুনা ফার্মগেট যাওয়ার পথে তাজমহল রোডের সি ব্লকের মাথায় বিদ্যুতের খুঁটিতে ঝুলে থাকা একটি ইন্টারনেটের তার ছিঁড়ে লেগুনার উপর পড়ে। এ সময় লেগুনার ড্রাইভার হেলপারসহ ১৭ যাত্রীর সবাই বিদ্যুৎস্পৃষ্ট হয়। আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

বিদ্যুতের তারের উপর টানা ওয়াইফাই সংযোগের তার গলে বিদ্যুতের তারের সঙ্গে সংযুক্ত হয়ে রাস্তার ওপর ঝুলে ছিলো। ওই তারের নিচ দিয়ে লেগুনাটি যাওয়ার সময়ই সেটি বিদ্যুৎস্পৃষ্ট হয় বলে জানান লেগুনার এক আহত যাত্রী।

এলাকাবাসী অভিযোগ করেছেন, বিদ্যুতের খুঁটিতে ইন্টারনেট লাইনের অপরিকল্পিত ব্যবহারের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিদ্যুৎ স্পৃষ্টলেগুনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT