কিশোরগঞ্জ

বিদ্যুৎ স্পৃষ্টে চারতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

খুশি যুবক সিঁড়ির পাশে বসে হাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাইরে পার্কে যুবক সিঁড়ির পাশে বসে হাসছে, সবুজ গাছপালা ও খেলনা মাঠের পেছনে দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কিশোরগঞ্জের পাকুন্দিয়া একটি নির্মানাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে পৌর সদরের হাপানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নির্মাণ শ্রমিক শাকিল মিয়া (২২) উপজেলার চরফরাদী ইউনিয়নের গান্ধোয়ারচর গ্রামের শরীফ মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জেলা পাকুন্দিয়া উপজেলার বাহাদিয়া গ্রামের আসাদ মিয়া নামের এক ব্যাক্তির পৌর সদরের হাপানিয়া এলাকার নির্মানাধীন চারতলা ভবনের চতুর্থ তলায় কাজ করছিলেন শাকিল মিয়া। কাজ করার সময় চতুর্থ তলার পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের ৪৪০ ভোল্টের তারে স্পর্শ লেগে ছিটকে উপর থেকে নিচে পড়ে যান শাকিল।

এতে তারের স্পর্শ লেগে শাকিল মিয়ার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। সহকর্মীরা সেখান থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যানি গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

মাসুদ মিয়া নামের একজন প্রত্যক্ষদর্শী জানান, কোন প্রকার নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই নির্মানাধীন ভবনের চারতলায় কাজ চলছিল শাকিল। অসাবধানতাবশত বিদ্যুতের তারে স্পর্শ লেগে ওই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াৎ হোসেন বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিষয়:কিশোরগঞ্জনির্মাণ শ্রমিকবিদ্যুৎ স্পৃষ্টমৃত্যু
প্রতিবেদক

এস কে রাসেল

প্রতিনিধি, কিশোরগঞ্জ

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…